২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানতকারীদের সম্পদ সংরক্ষণের ব্যাপারে নীতিমালা করবে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক লুটের মতো ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি নীতিমালা করবে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে এ সংক্রান্ত যেসব আইন আছে সেগুলো পর্যালোচনা করে এ নীতিমালা তৈরি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 06:54 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক লুটের মতো ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি নীতিমালা করবে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে এ সংক্রান্ত যেসব আইন আছে সেগুলো পর্যালোচনা করে এ নীতিমালা তৈরি করা হবে। বৃহষ্পতিবার সকালে চলতি অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণার আগে গভর্নর বলেন, ''ব্র্যাংক ব্যাংকের ঘটনাটি আমরা সিরিয়াসলি দেখছি। আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব।" তিনি আরো বলেন, "ভবিষ্যতে কোনো ব্যাংকে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য একটি নীতিমালা করবে কেন্দ্রীয় ব্যাংক। পার্শ্ববতী দেশের নীতিমালা পর্যালোচনা করে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এ নীতিমালা তৈরি করা হবে। '' এদিকে বেসরকারি ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এক জরুরি সভায় ব্র্যাক ব্যাংকের লকার থেকে সম্পদ লুটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সন্ধ্যায় এবিবি'র বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, "এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা ঘটলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা কমে যাবে। আমরা সব ব্যাংককে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছি।" তিনি আরো বলেন, "যতো দ্রুত সম্ভব এ সংক্রান্ত একটি নীতিমালা হওয়া দরকার। বাংলাদেশ ব্যাংক কোনো নীতিমালা করলে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০০০৬ ঘ.