২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের ত্র"টিপূর্ণ কূপ বন্ধ হচ্ছে, গ্যাস উৎপাদন ৩০ মিলিয়ন ঘনফুট কমবে

তিতাস গ্যাস ফিল্ডের ত্র"টিপূর্ণ তিন নম্বর কূপটি বন্ধ করে দেয়া হচ্ছে। এর ফলে গ্যাস উৎপাদন ৩০ মিলিয়ন ঘনফুট কমবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাস ফিল্ডের ত্র"টিপূর্ণ তিন নম্বর কূপটি বন্ধ করে দেয়া হচ্ছে। এর ফলে গ্যাস উৎপাদন ৩০ মিলিয়ন ঘনফুট কমবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ৪০ বছরের পুরোনো তিন নম্বর কূপ দিয়ে কয়েক বছর ধরে অব্যাহত গ্যাস নিঃসরণের কারণে তিতাস গ্যাস ফিল্ড সংলগ্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। গ্যাসের চাপে নলকুপগুলো থেকে অবিরত পানি বের হচ্ছিল। এছাড়া বিভিন্ন স্থান দিয়েও গ্যাস উদ্গিরণ হচ্ছিল। তিতাস গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর মহাব্যবস্থাপক (অপারেশন) আখের আওয়াল বুধবার সাংবাদিকদের বলেন, তিন নম্বর কূপটি ত্র"টিপূর্ণ হওয়ায় এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান কূপ পরিত্যক্ত করার কাজ শুরু করেছে। এ মাসের মধ্যেই কাজ শেষ হবে। তিন নম্বর কূপ বন্ধের কারণে তিতাসের দৈনিক উৎপাদন কমে ৪০৫ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে বলে আখের আওয়াল জানান। তিন নম্বর কূপ থেকে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতো। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের নতুন একটি কুপে উৎপাদন শুরু হলে ওই কূপের ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস দিয়ে তিতাসের ঘাটতির কিছুটা পূরণ হবে বলে বিজিএফসিএল কর্মকর্তা জানান। বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাস ফিল্ড তিতাসে প্রমাণিত গ্যাস মজুদের পরিমাণ প্রায় ৫ দশমিক ১২ ট্রিলিয়ন কিউবিক ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৪ ঘ.