২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ জানুয়ারি থেকে ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইট

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীর চাপ মোকাবেলায় সৌদি এয়ারলাইন্স ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের ৬টির পরিবর্তে ২৫ জানুয়ারি থেকে সপ্তাহে ১২টি ফ্লাইট ঢাকা ও সৌদি আরবের মধ্যে চলাচল করবে। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদের সভাপতিত্বে সরকার ও এয়ারলাইন্সের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 06:51 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীর চাপ মোকাবেলায় সৌদি এয়ারলাইন্স ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের ৬টির পরিবর্তে ২৫ জানুয়ারি থেকে সপ্তাহে ১২টি ফ্লাইট ঢাকা ও সৌদি আরবের মধ্যে চলাচল করবে। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদের সভাপতিত্বে সরকার ও এয়ারলাইন্সের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। ইফতেখার আহমেদ বলেন, "আগামী ২৫ জানুয়ারি থেকে সপ্তাহে ফ্লাইট সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে ১২টি করতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সম্মত হয়েছে।" তিনি আরও বলেন, সোনরগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টারে কর্মচারী সংখ্যা ১৪ জন থেকে বাড়িয়ে ২০ জন করা হবে। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরে শিগগিরই সৌদি এয়ারলাইন্সের একটি অফিস খোলা হচ্ছে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়। বাংলাদেশ থেকে সৌদি আরববগামী শত শত যাত্রী টিকিট না পেয়ে নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে পারছেন না। এদের মধ্যে শ্রমিকের সংখ্যা বেশি। টিকেট পেতে পেতে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। সভায় সৌদি এয়ারলাইন্স ও সৌদি দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন সচিব, প্রবাসী কল্যাণ সচিব, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিআর/ডিডি/এমএইচবি/০০৩৯ ঘ.