ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দু'একদিনের মধ্যেই খুচরা বাজারে চালের দাম কমে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাজারে আগের কয়েকদিনে লাগামহীন দাম বাড়ার প্রবণতা শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো থমকে ছিল। এদিনও বৃহস্পতিবারের দামেই বিক্রি চলেছে।
কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী আবদুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী দু'একদিনের মধ্যেই চালের দাম কমে যাবে। আমাদের কাছে বাড়তি দামে আগের কেনা চাল এখনো আছে। সেগুলোই বিক্রি করছি। তবে বাজারে ক্রেতা কম।"
তিনি আরও বলেন, "শুনেছি পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমেছে। আগামীকাল (শনিবার) বাবুবাজারে চাল কেনার পর বোঝা যাবে কমেছে কিনা।"
মোকাম বা আড়ত থেকে চাল কেনা আপাতত বন্ধ রেখেছেন পাইকারি ব্যবসায়ীরা। আগে কেনা চালই তারা বিক্রি করছেন। বেশি দামে কেনার পর হঠাৎ দাম কমে লোকসান হতে পারে-এমন আশঙ্কা রয়েছে তাদের মধ্যে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, পলাশী কাঁচাবাজার এবং মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, বৃহস্পতিবারের দামেই চাল বিক্রি হচ্ছে।
ওই বাজারগুলোতে ভালো মানের প্রতি কেজি মিনিকেট সরু চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকায়। সাধারণ মিনিকেট ৪০ টাকা। নাজিরশাইল চাল পাওয়া যাচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। তবে দিনাজপুরের নাজিরশাইল ৪৩ থেকে ৪৪ টাকা এবং বিআর ২৮ ও লতা ২৮ বিক্রি হচ্ছে ৩৯ থেকে ৪০ টাকায়। এছাড়াও পারি ৩৫ থেকে ৩৬ ও পাইজাম ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মোটা চাল হিসেবে পরিচিত ইরি গুটি ৩৩ টাকায়।
সপ্তাহখানেক আগেও এসব বাজারে মিনিকেট চাল ৩৬ থেকে ৩৮ টাকা, নাজিরশাইল ৩৮ থেকে ৪০ টাকা, পাইজাম ২৮ থেকে ৩০ টাকা এবং মোটা পারি ও গুটি চাল ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারে আগামী এক মাসের জন্য চাল কিনতে আসা চাকরীজীবী মনোয়ার হোসেন দামের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের 'দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের' কারণেই চালের বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
পলাশী কাঁচাবাজারে ক্রেতা আলমগীর হোসেন বলেন, "চালের দাম বেড়ে যাওয়া সরকারের ব্যর্থতারই প্রমাণ। আমরা যারা ঢাকায় আছি তারা কোনোভাবে চলছি। কিন্তু গ্রামের মানুষের দিকে কারো নজর নেই। বরিশালে আমার আতী
bdnews24