২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক

বেসরকারি ব্র্যাক ব্যাংক প্রবাসী ব্যাংকিং সেবা চালু করেছে। প্রবাসী বাংলাদেশিদের পূর্ণ ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি । বুধবার রাজধানীর শেরাটন হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্র্যাক ব্যাংক প্রবাসী ব্যাংকিং সেবা চালু করেছে। প্রবাসী বাংলাদেশিদের পূর্ণ ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি । বুধবার রাজধানীর শেরাটন হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্যাংকের প্রবাসী ব্যাংকিং সার্ভিসের প্রধান নওশাদ হুসেন এ সেবার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ব্র্যাংক ব্যাংক প্রবাসী ব্যাংকিং সার্ভিস এখন থেকে বিদেশ থেকে রেমিটেন্সের টাকা পৌঁছে দেয়া ছাড়াও নানা ধরনের সঞ্চয়ী ও বিনিয়োগ সুবিধা দেবে। সঞ্চয়ী সুবিধার মধ্যে থাকবে প্রবাসী ইন্টারেষ্ট অ্যাকাউন্ট, প্রবাসী সুপার সেভার স্কিম, প্রবাসী এডুকেশন সেভার, প্রবাসী সুবিধা ডিপিএস ও প্রবাসী সুবিধা ফিক্সড ডিপোজিট। বিনিয়োগ সুবিধার মধ্যে প্রবাসী ওয়েজ আনার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড আছে বলে জানান নওশাদ হুসেন। তিনি আরও জানান, সারা দেশে ব্র্যাক ব্যাংকের এক হাজার ২০০টি রেমিটেন্স ডেলিভারি পয়েন্ট আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৪৯ঘ.