২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহঋণ পাওয়া যাবে ২০ লাখ টাকা পর্যন্ত

ছয়টি সিটি করপোরেশনসহ কয়েকটি শহরে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের আবাসন সঙ্কট নিরসণে গৃহঋণ সুবিধার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন আবেনকারী বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আগে এর পরিমাণ ছিল সর্বোচ্চ ১৫ লাখ টাকা। ঋণদানকারী বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে পুরো টাকার যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। আগে বাংলাদেশ ব্যাংক ৭৫ ভাগ তহবিল যোগান দিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়টি সিটি করপোরেশনসহ কয়েকটি শহরে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের আবাসন সঙ্কট নিরসণে গৃহঋণ সুবিধার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন আবেনকারী বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আগে এর পরিমাণ ছিল সর্বোচ্চ ১৫ লাখ টাকা। ঋণদানকারী বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে পুরো টাকার যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। আগে বাংলাদেশ ব্যাংক ৭৫ ভাগ তহবিল যোগান দিত। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবদুল হক স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, 'গৃহায়ণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম' এর সুবিধা আরও স