২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের বাজারে মাঝ বেলাতে সূচক নিুমুখী

মঙ্গলবারের পতনের পর বুধবারও ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয় মন্দা ভাবেই। মাঝ বেলাতে তাই মূল্যসূচক কাঁটা ছিল নিুমুখী। দিনের শুরুর পতনের ধাক্কা সামলিয়ে ঘণ্টাখানিকের মধ্যে বাজার চাঙা হতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে তা আবার পড়তে শুরু করায় মাঝ বেলার আগে পর্যন্ত যে সমীকরণ দাঁড়ায় তাতে সূচক কাঁটা ছিল নিুগামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবারের পতনের পর বুধবারও ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয় মন্দা ভাবেই। মাঝ বেলাতে তাই মূল্যসূচক কাঁটা ছিল নিুমুখী। দিনের শুরুর পতনের ধাক্কা সামলিয়ে ঘণ্টাখানিকের মধ্যে বাজার চাঙা হতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যে তা আবার পড়তে শুরু করায় মাঝ বেলার আগে পর্যন্ত যে সমীকরণ দাঁড়ায় তাতে সূচক কাঁটা ছিল নিুগামী। বেলা সাড়ে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৪ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে দাঁড়ায় দুই হাজার ৯৮৪ দশমিক ৪১ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৭ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে দুই হাজার ৫১২ দশমিক ১৪ পয়েন্টের ঘরে ছিল। এই সময়ের মধ্যে লেনদেন হয় মোট তিন লাখ ১৭ হাজার ৫১৪টি শেয়ার। টাকায় যার মূল্যমান দাঁড়ায় ৬৭ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার। লেনদেন হওয়া মোট ২২৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৪টির এবং ৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দুপুর ১২টা ৩৪ মিনিটে দামের দিক দিয়ে তালিকায় শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৬৪১ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে হয় দুই হাজার ৬৬৫ টাকা। তবে ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মার শেয়ার তিন হাজার ৭৩৭ টাকা থেকে কমে তিন হাজার ৬৪০ টাকায় দাঁড়ায়। এ ছাড়া আইএফআইসি ব্যাংকের শেয়ার দুই হাজার ৩৯৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দুই হাজার ৪৫৬ টাকা হলেও ব্র্যাক ব্যাংকের শেয়ার এক হাজার ৫৭৬ টাকা ২৫ পয়সা থেকে কমে এক হাজার ৫৭২ টাকা হয়। কমার তালিকায় ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারও। এ সময়ের মধ্যে বিদ্যুৎ কোম্পানিটির শেয়ার ৬৮২ টাকা ২৫ পয়সা থেকে কমে হয় ৬৫৬ টাকা। দামের দিক দিয়ে শীর্ষে থাকা অন্য কোম্পানির মধ্যে এনবিএল, ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ও প্রাইম ব্যাংকের শেয়ারের দাম পড়ে যায়। তবে বাড়ে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ও বিওসি বাংলাদেশের শেয়ারের দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/১৪১৮ ঘ.