২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের শেষে ঘুরে দাঁড়িয়েছে পুঁজি বাজার

ব্যাংক, ওষুধ ও সিমেন্ট খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারর দাম বাড়ার কারণে টানা চার দিনের মন্দা কাটিয়ে রোববার ঘুরে দাঁড়িয়েছে পুঁজি বাজার। দিনের শুরুতে বাজার পড়তির দিকে থাকলেও দিনের শেষভাগে এসে বাজার ঘুরে দাঁড়ায়। তবে লাভবানদের চেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 02:33 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, ওষুধ ও সিমেন্ট খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারর দাম বাড়ার কারণে টানা চার দিনের মন্দা কাটিয়ে রোববার ঘুরে দাঁড়িয়েছে পুঁজি বাজার। দিনের শুরুতে বাজার পড়তির দিকে থাকলেও দিনের শেষভাগে এসে বাজার ঘুরে দাঁড়ায়। তবে লাভবানদের চেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বেশি। ইক্যুইটি পার্টনার্স এর বিনিয়োগ সহযোগী মনিরা খান বলেন, "বড় মূলধনী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ায় বাজার চাঙ্গা হয়েছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ২৫৪৮ দশমিক ১৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে হয়েছে ২১০৮ দশমিক ৪৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে ২০০২ দশমিক ৬১ পয়েন্ট হয়। ডিএসইতে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৫ কোটি টাকার এক কোটি ৩৫ লাখ ১০ হাজার ৫৪১টি শেয়ার লেনদেন হয়। লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ৮৫ শতাংশ কমে হয়েছে ১৪২২ টাকা ২৫ পয়সা। তাদের উদ্যোক্তা প্রতিষ্ঠান সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন আড়াই কোটি টাকার শেয়ার বাজারে বিক্রির ঘোষণা দেওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমার কারণ। গত সপ্তাহে সামিট ইন্ডাস্ট্রিয়াল দুই লাখ শেয়ার বিক্রি করে। ডেসকো'র শেয়ারের দাম বেড়েছে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দশমিক ৬৪ শতাংশ কমে ৭ টাকা ৭১ পয়সায় দিন শেষ করে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ০৬ শতাংশ বেড়ে ১২৭৬ টাকা ২৫ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ার এক দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ২৩৭৯ টাকা ২৫ পয়সা। গত সপ্তাহে বাজারে আসা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর শেয়ার ৫ দশমিক ৯৫ শতাংশ কমে ৩৯৯ টাকায় পৌঁছায়। লাফার্জ সুরমা ও হাইডেলবার্গ সিমেন্টের নেতৃত্বে সিমেন্ট খাতের শেয়ারের দাম বেড়েছে। ওষুধ খাতের শেযারের দাম বাড়ায় নেতৃত্ব দেয় স্কয়ার ফার্মা। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল লেক্সকো, পিপলস ইন্সুরেন্স ও রোজ হ্যাভেন বলপেন। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ ল্যাম্পস, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ও এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স। সিমেন্ট খাতের শেয়ারের দাম বাড়ায় রোববার সিএসই-৩০ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাকি শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার টাকার ১৬ লাখ ২৭ হাজার ৫৫৭টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৭টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/২০২৬ঘ.