২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের কবলে ঢাকার পঁুিজবাজার

মাঝ বেলার দরপতনে ঢাকার পুঁজিবাজারে সাধারণ মূল্যসূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। দিনের শুরুতে বাজার স্বাভাবিক থাকলেও শেয়ার বিক্রি প্রবণতায় সূচক পড়তে শুরু করে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 11:06 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মাঝ বেলার দরপতনে ঢাকার পুঁজিবাজারে সাধারণ মূল্যসূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। দিনের শুরুতে বাজার স্বাভাবিক থাকলেও শেয়ার বিক্রি প্রবণতায় সূচক পড়তে শুরু করে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। রোববার এই সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক চার দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে দুই হাজার ৫৪০ দশমিক ৬১ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক তিন দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে দুই হাজার ১০৬ দশমিক ৩০ পয়েন্ট হয়। লেনদেনকৃত ১৫১টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ৮০টির এবং ২২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে মোট ৪৬ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ৭৫ লাখ ৫৫ হাজার ৮২টি শেয়ার। বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাজারে লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিলো এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ কোম্পানির প্রতি শেয়ারের দাম সাত টাকা ৭৬ পয়সা থেকে বেড়ে সাত টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছে। এরপরের অবস্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম এক হাজার ৪৩৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে এক হাজার ৪৪৩ টাকা ৫০ পয়সা হয়েছে। সামিট পাওয়ারের পরই ছিল গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স ও স্কয়ার ফার্মার অবস্থান। গ্রামীণ ওয়ান এমএফ এর শেয়ারের দাম ৬০ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৬০ টাকা ৬০ পয়সা হয়েছে। স্কয়ার ফার্মার শেয়ার তিন হাজার ১৪৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে তিনি হাজার ১৫০ টাকায় লেনদেন হচ্ছে। তবে দাম কমেছে ফিনিক্স ফিন্যান্স এর শেয়ারের। এর শেয়ার গত সপ্তাহে আসার পর আজই ৪২৪ টাকা ২৫ পয়সা থেকে পড়ে ৪০৯ টাকা ৫০ পয়সা হয়েছে। দাম বাড়ার তালিকায় এসিআই ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ থাকলেও কমে গেছে ব্র্যাক ব্যাংক ও ইউসিবিএল এর শেয়ার। তবে স্থিতিশীল রয়েছে লাফার্জ সুরমার শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৬৫৭ঘ.