২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিন পর পুঁজিবাজার চাঙা

তিন দিনের মন্দার পর বুধবার শেয়ার বেচা-কেনা বাড়ায় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। এইমস বাংলাদেশের প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, "বাজারের নতুন সাপোর্ট লেভেল হয়েছে ২৫০০ পয়েন্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ২৬০০ পয়েন্ট। তাই স্বল্প মেয়াদে বাজারের ওঠানামা ২৫০০ থেকে ২৬০০ পয়েন্টের ভেতর থাকবে।" তিনি জানান, সংশোধনী প্রক্রিয়া শেষে নতুন করে বেচা-কেনা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন দিনের মন্দার পর বুধবার শেয়ার বেচা-কেনা বাড়ায় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। এইমস বাংলাদেশের প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, "বাজারের নতুন সাপোর্ট লেভেল হয়েছে ২৫০০ পয়েন্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ২৬০০ পয়েন্ট। তাই স্বল্প মেয়াদে বাজারের ওঠানামা ২৫০০ থেকে ২৬০০ পয়েন্টের ভেতর থাকবে।" তিনি জানান, সংশোধনী প্রক্রিয়া শেষে নতুন করে বেচা-কেনা শুরু হয়েছে। ভালোভাবে দিন শুরু করলেও দিনের মাঝামাঝিতে এসে লেনদেন কিছুটা কমে যায়। তবে দিনের শেষভাগে বাজার চাঙা হয়ে ওঠে। পাওয়ার গ্রিড ছাড়া বিদ্যুত খাতের অন্যান্য বড় প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ব্যাংকিং খাতের অবস্থা ছিল মিশ্র তবে কম মূলধনী প্রতিষ্ঠানগুলো মুনাফা করেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ২৫১৪ দশমিক ৬১ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ২০৮০ দশমিক ১৭ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে ১৯৯৮ দশমিক ৫৬ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৭ কোটি টাকার এক কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম ৫ দশমিক ৬৯ শতাংশ বেড়ে হয়েছে ১৪৬০ টাকা ৭৫ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ার দশমিক ৫৪ শতাংশ কমে হয়েছে ১২৩৪ টাকা ২৫ পয়সা। গ্রামীন১ মিউটুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৫৭ টাকা ১০ পয়সায় দাাঁড়ায়। এটাই এখন পর্যন্তপ্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ দাম। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৬ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৬ টাকা ৫২ পয়সা হয়। এদিন সবচেয়ে বেশি দামে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি হয়। ডেসকোর শেয়ার এক দশমিক ২৪ শতাংশ বেড়ে ১১৫৭ টাকা হয়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল বাংলাদেশ ফাইন্যান্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স ও অলিম্পিক। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল পপুলার লাইফ ইন্সুরেন্স, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড ও তাল্লু স্পিনিং। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল মঙ্গলবার। সিএসইতে ১৬ কোটি ৫৩ লাখ টাকার ২৪ লাখ ৯৩ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৭টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৯৪৫ ঘ.