ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফার ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অর্থমন্ত্রী পর্যায়ের দুদিন ব্যাপী বৈঠক শনিবার ভারতের নয়াদিল্লিতে শুরু হবে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই বৈঠকের উদ্বোধন করবেন।
শুক্রবার সার্কের অর্থসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে যোগ দিতে শুক্রবার বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম নয়াদিল্লি পৌঁছেছেন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা আগেই নয়া দিল্লি গেছেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা রোববার দেশে ফিরবেন।
অর্থমন্ত্রীদের এ বৈঠকে সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়ার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১০৫৩ ঘ.
bdnews24