২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ কোম্পানির ৩১ পরিচালককে জরিমানা করেছে এসইসি

শেয়ার বাজারে বিনিয়োগসংক্রান্ত আইন ভঙ্গের কারণে পাঁচটি প্রতিষ্ঠানের ৩১ জন পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের একজন কমকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন। অভিযুক্তদের ভেতর আছেন, সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর মো. আখতারুজ্জামান। তিনি গাচিহাটা অ্যাকুয়াকালচার ফার্ম লিমিটেড এর একজন উদ্যোক্তা। আরও রয়েছেন একই প্রতিষ্ঠানের তিন পরিচালক- সালমা জামান, মো. শাহরিয়ার জামান ও মো. সাব্বির জামান। প্রতিষ্ঠানটি ২০০২ সাল থেকে কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 07:11 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে বিনিয়োগসংক্রান্ত আইন ভঙ্গের কারণে পাঁচটি প্রতিষ্ঠানের ৩১ জন পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের একজন কমকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন। অভিযুক্তদের ভেতর আছেন, সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর মো. আখতারুজ্জামান। তিনি গাচিহাটা অ্যাকুয়াকালচার ফার্ম লিমিটেড এর একজন উদ্যোক্তা। আরও রয়েছেন একই প্রতিষ্ঠানের তিন পরিচালক- সালমা জামান, মো. শাহরিয়ার জামান ও মো. সাব্বির জামান। প্রতিষ্ঠানটি ২০০২ সাল থেকে কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি। এ ছাড়া, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, বাংলাদেশ লাগেজ ও বাংলাদেশ জিপার কোম্পানির পরিচালকরাও জরিমানার তালিকায় রয়েছেন। এসইসি'র সদস্য মনসুর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নিয়েছে। প্রতিষ্ঠানের হিসাবের ব্যাপারে বিনিয়োগকারীদের অন্ধকারে রাখা অন্যায়।" ২০০৬ সালে বার্ষিক সাধারণ সভা না করার কারণে বাংলাদেশ লাগেজ এর ব্যবস্থাপনা পরিচালক দেবকীনন্দন কেজরিওয়াল ও ৫ পরিচালককেও এক লাখ টাকা করে জরিমানা দিতে হবে। পরিচালকরা হলেন- অশোক কেজরিওয়াল, উত্তম কেজরিওয়াল, ভগবতি কেজরিওয়াল, কাঞ্চন কেজরিওয়াল ও কাঞ্চন দেবি কেজরিওয়াল। বাংলাদেশ জিপারের ২০০৬ সালের বার্ষিক সাধারণ সভা না করার অভিযোগে একই ব্যক্তিদের সমপরিমাণ জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা। দুটি প্রতিষ্ঠানই ২০০২ সাল থেকে কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি। আইন না মানার অভিযোগে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম এফ কামাল ও ৬ জন পরিচালকও রয়েছেন তালিকায়। এরা হলেন- আলহাজ্ব মো. আব্দুল হাকিম, মুহাম্মদ জাকারিয়া, মো. আবু তাহের, কবির আহমেদ, মুস্তফা কামাল ও বিউটি আক্তার। তালিকায় আরও রয়েছেন মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম এফ কামাল ও ৭ জন পরিচালক। পরিচালকরা হলেন- আলহাজ্ব মো. আব্দুল হাকিম, মুহাম্মদ জাকারিয়া, মো. আবু তাহের, কবির আহমেদ, আম্বিয়া খাতুন, খুরশিদ হোসেন ও ওলি উল্লাহ। দুটি প্রতিষ্ঠানই ২০০২ সাল থেকে কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/০০৪৮ গ.