২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি সতর্কতায় চট্টগ্রাম বন্দরে কাজ বন্ধ

সুনামির আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার রাত সোয়া দশটায় জারি করা বন্দর কর্তৃপক্ষের ওই নির্দেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। এর পরই বন্দরের কাজ বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 06:06 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামির আশঙ্কায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার রাত সোয়া দশটায় জারি করা বন্দর কর্তৃপক্ষের ওই নির্দেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। এর পরই বন্দরের কাজ বন্ধ হয়ে যায়। বন্দর কর্তৃপক্ষের ওই নির্দেশে নোঙর করা সব জাহাজকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যে কোনো ধরনের যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হল ০৩১-৮০১৪৯৭। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বুধবার সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় ভারত মহাসাগর উপকূলীয় সতর্কতা জারি করা হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও সতর্কতা জারি করে জানায়, মধ্যরাতে বাংলাদেশের উপকূলে সুনামি আঘাত হানতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/ডিডি/এমএসবি/এমএইচবি/০০০১ ঘ.