২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের ধাক্কা খানিকটা সামলে উঠেছে পুঁজিবাজার

দন শুরুতে দরপতন ঘটলেও সাময়িক ধাক্কা ঠিকভাবেই সামলে উঠেছে ঢাকার পুঁজিবাজার। মূলত নতুন বিনিয়োগকারীদের আগ্রহেই বাজারে মাঝদিনে সূচক কাটা উর্ধ্বমুখী হয়ে ওঠে। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বাকি সময়ে সূচকে নেতিবাচক প্রভাব পড়ে কি না সেটাই এখন দেখার বিষয়। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক পাঁচ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে দুই হাজার ৫৮০ দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১০ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ বেড়ে দুই হাজার ১৩৯ দশমিক ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 08:13 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দিন শুরুতে দরপতন ঘটলেও সাময়িক ধাক্কা ঠিকভাবেই সামলে উঠেছে ঢাকার পুঁজিবাজার। মূলত নতুন বিনিয়োগকারীদের আগ্রহেই বাজারে মাঝদিনে সূচক কাটা উর্ধ্বমুখী হয়ে ওঠে। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বাকি সময়ে সূচকে নেতিবাচক প্রভাব পড়ে কি না সেটাই এখন দেখার বিষয়। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক পাঁচ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে দুই হাজার ৫৮০ দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১০ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ বেড়ে দুই হাজার ১৩৯ দশমিক ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বেলা ১১টা ১৭ মিনিট পর্যন্ত ১৩৬টি কোম্পানির ৫৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা একই দামের ১৮ লাখ ১৬ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৪৮টির এবং ১২টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। দ্বিতীয় দিনের মতো ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৩৪৫ টাকা ২৫ পয়সা থেকে কমে এক হাজার ৩৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে। এ ছাড়া পাওয়ার গ্রিডের শেয়ারের দাম ৬৪০ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৬৩৮ টাকা ৭৫ পয়সা হয়েছে । তবে ভালো অঙ্কের মুনাফা আসবে- এ অনুমানে এপেক্স ফুটওয়্যারের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় উঠে এখন দুই হাজার ২৩৮ টাকায় লেনদেন হচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের বিপরীতে ছয় মাসের মুনাফা ১০৭ টাকা ৩১ পয়সা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। এদিকে, প্রতি শেয়ারের বিপরীতে ৩৫ টাকা মুনাফা দেওয়ার ঘোষণায় ডেসকোর শেয়ারের দাম এক হাজার ১৭২ টাকা থেকে বেড়ে এক হাজার ১৭৬ টাকা হয়েছে। ৩৯১ টাকা থেকে বেড়ে ৪১০ টাকা হয়েছে আফতাব অটোর শেয়ারের দাম। বাজারে উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে ইউসিবিএল, সামিট পাওয়ার, সিটি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম কমলেও বেড়েছে প্রাইম ব্যাংকের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৪০০ঘ.