২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি দুই অঙ্কে, বন্যার কারণে আরো বাড়ার আশঙ্কা

অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতি দুই অঙ্কের কোটা ছাড়িয়ে গেছে। সরকারি হিসাবে গত জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ২০ শতাংশ। জুন মাসে এই হার ছিল ৯ দশমিক ২০ শতাংশ। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, বন্যার কারণে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। অবশ্য, অর্থ উপদেষ্টা এ বি মীর্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক মূল্যস্ফীতি দুই অঙ্কের কোটা ছাড়িয়ে গেছে। সরকারি হিসাবে গত জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ২০ শতাংশ। জুন মাসে এই হার ছিল ৯ দশমিক ২০ শতাংশ। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, বন্যার কারণে মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। অবশ্য, অর্থ উপদেষ্টা এ বি মীর্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার দাবি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় দেশে মূল্যস্ফীতি বেড়েছে। রোববার মন্ত্রী পরিষদ বিভাগে সাংবাদিকদের বলেন, "মূল্যস্ফীতির হার এখন ১০ দশমিক ২০ শতাংশ হলেও সরকার বিচলিত নয়। সরকার ইতোমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।" বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুলাই মাসে মূল্যস্ফীতির যে তথ্য পাওয়া গেছে তা বন্যার আগের হিসাব। বন্যার কারণে সব ধরণের ফসলের ক্ষতি হয়েছে। এর প্রভাব জুলাই মাসের পরিসংখ্যানে পড়েনি। তবে আগস্ট-সেপ্টেম্বর মাসের হিসাবে বন্যার প্রভাব স্পষ্ট হবে। তখন মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।" তিনি দাবি করেন, বেসরকারি হিসাবে মূল্যস্ফীতি অনেক আগেই দুই অংক অতিক্রম করেছে। সঠিক পরিসংখ্যান নিয়ে হিসাব করলে মূল্যস্ফীতির হার এখন সরকারী হিসাবের চেয়ে বেশি হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৯৮-৯৯ অর্থবছরে বন্যার সময় মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ ১১ দশমিক ৪২ শতাংশ হয়েছিল। এবছর জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২০ শতাংশ। মে মাসে ছিল ৮ দশমিক ৪৩ শতাংশ। ২০০১ অর্থবছরে মূল্যস্ফীতির গড় হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ। বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৬৪৭ ঘ.