২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়েও ঢাকার পুঁজিবাজারে মন্দা

দিনের শুরুতে সাধারণ মূল্যসূচকে ২৬২০ পয়েন্টের নতুন রেকর্ড গড়েও হোঁচট সামলাতে পারেনি ঢাকার পুঁজিবাজার। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দিনের মাঝামাঝিতে তাই বাজার 'মন্দা'। টানা নয়দিন বাজার চাঙা থাকার পর সোমবার এ মন্দাভাব দেখা দিলো। সোমবার এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক পাঁচ দশমিক ২০ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে দুইহাজার ৫৯৪ দশমিক ৪৮ পয়েন্ট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 07:25 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনের শুরুতে সাধারণ মূল্যসূচকে ২৬২০ পয়েন্টের নতুন রেকর্ড গড়েও হোঁচট সামলাতে পারেনি ঢাকার পুঁজিবাজার। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দিনের মাঝামাঝিতে তাই বাজার 'মন্দা'। টানা নয়দিন বাজার চাঙা থাকার পর সোমবার এ মন্দাভাব দেখা দিলো। সোমবার এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক পাঁচ দশমিক ২০ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে দুইহাজার ৫৯৪ দশমিক ৪৮ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক নয় দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে দুই হাজার ১৪৯ দশমিক ৭৮ পয়েন্টর ঘরে। বেলা ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১০০ কোটি টাকার শেয়ার। যার মধ্যে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির এবং ১২টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। মাঝদিনের আগ পর্যন্ত লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। এ ব্যাংকটির প্রতি শেয়ারের দাম এক হাজার ২৮১ দশমিক ২৫ টাকা থেকে বেড়ে এক হাজার ৩১৮ টাকা হয়েছে। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দাম কমিয়ে দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের। প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ৬৬৮ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৬৬৫ টাকায় দাঁড়িয়েছে। সামিট পাওয়ারের শেয়ারের দামও এক হাজার ৪৫০ টাকা ২৫ পয়সা থেকে পড়ে গিয়ে এক হাজার ৪১৮ টাকা হয়েছে। তবে ডেসকোর শেয়ারের দাম এক হাজার ১৬৬ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ১৭৩ টাকায় লেনদেন হচ্ছে। স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম ১০৮ টাকা থেকে বেড়ে ১১২ টাকা ৮০ পয়সা হয়েছে। এদিকে, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক ও ইউসিবিএল ব্যাংকের শেয়ারের দাম পড়ে গেলেও বেড়েছে হাইডেলবার্গ সিমেন্ট ও সিটি ব্যাংকের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৩১২ঘ.