ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজূল ইসলাম দৃঢ়তার সঙ্গে বলেছেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কোনো চুক্তি করবে না সরকার। তবে আইএমএফ বলেছে, বাংলাদেশকে বাজেট সহায়তার জন্য যে কোনো ধরনের একটি চুক্তি করতে চায় তারা।
শনিবার সকালে পরিকল্পনা কমিশনে সফররত আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ''বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসন কাজ পরিচালনার জন্য এই মূহূর্তে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সহায়তা খুবই প্রয়োজন। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে চাই, দেশের স্বার্থ পরিপন্থি কোনো চুক্তি করে সরকার আইএমএফ বা কোনো দাতা সংস্থার সাহায্য গ্রহণ করবে না।''
পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএমএফ এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা থমাস রামবাহ।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ''আমরা এখনও আলোচনা করছি। আমরা চাই সরকারের সঙ্গে একটা চুক্তি করতে। ওই চুক্তির আলোকে আমরা বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে চাই।''
তিনি বলেন, ''আইএমএফের সহায়তা পাওয়ার জন্য অনেক পথ আছে। বাংলাদেশ যে কোনো একটি গ্রহণ করতে পারে।''
প্রসঙ্গত, সরকার আইএমএফের সঙ্গে নীতি সমর্থন সহায়তা (পিএসআই) চুক্তি করতে যাচ্ছে বলে গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এ চুক্তি করলে বাংলাদেশের স্বার্থ বিঘি
bdnews24