সোহেল পারভেজ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে ওয়ারিদ টেলিকমকে পুঁজি বাজারে শেয়ার ছাড়ার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশনের একজন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
কার্যক্রম শুরু করার পর পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে সময় চেয়ে আবেদন করে ওয়ারিদ। এর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) প্রতিষ্ঠানটিকে এ জন্য দুই বছর সময় দিয়ে শেয়ার ছাড়ার শর্ত আরোপ করে। এ বিষয়টি জানিয়ে ১৬ মে ওয়ারিদকে চিঠি দেয় এসইসি।
চিঠিতে বলা হয়, "আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেডকে বাজারে শেয়ার ছাড়তে হবে।"
এসইসি'র আইন অনুসারে, কোন প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা বা তার বেশি হলে তাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে হবে। এ ছাড়া কোন প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ৫০ কোটি ছাড়িয়ে গেলে বা তার বেশি হলে ওই প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার নির্দেশ দিতে পারে এসইসি।
এসইসি'র তথ্য অনুসারে ওয়ারিদ টেলিকমের পরিশোধিত মূলধন এক হাজার ১২০ কোটি টাকা এবং তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা।
স
bdnews24