২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ৬১ কোটি ডলার জরিমানার মুখে চীনা প্রতিষ্ঠান হুয়েই

নির্ধারিত সময়ের মধ্যে থাইল্যান্ডে সিডিএমএ মোবাইল নেটওয়ার্ক স্থাপনে ব্যর্থ হওয়ায় চীনা প্রতিষ্ঠান হুয়েই টেকনোলোজি লিমিটেডকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে থাই রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ সংস্থা সিএটি টেলিকম। ব্যাংকক পোস্ট এর বরাত দিয়ে বিশ্বখ্যাত সাময়িকি ফোর্বস বুধবার জানিয়েছে, জরিমানার পরিমাণ দুই হাজার কোটি বাথ (৬১ কোটি ৪৩ লাখ ডলার) পর্যন্ত হতে পারে। জরিমানার সঠিক অঙ্ক ১১ সেপ্টেম্বর ঘোষণা করবে সিএটি। হুয়েই টেকনোলোজি বেধে দেওয়া সময়ের মধ্যে জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে সিএটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

আবু সাঈদ খান প্রযুক্তি সম্পাদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত সময়ের মধ্যে থাইল্যান্ডে সিডিএমএ মোবাইল নেটওয়ার্ক স্থাপনে ব্যর্থ হওয়ায় চীনা প্রতিষ্ঠান হুয়েই টেকনোলোজি লিমিটেডকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে থাই রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ সংস্থা সিএটি টেলিকম। ব্যাংকক পোস্ট এর বরাত দিয়ে বিশ্বখ্যাত সাময়িকি ফোর্বস বুধবার জানিয়েছে, জরিমানার পরিমাণ দুই হাজার কোটি বাথ (৬১ কোটি ৪৩ লাখ ডলার) পর্যন্ত হতে পারে। জরিমানার সঠিক অঙ্ক ১১ সেপ্টেম্বর ঘোষণা করবে সিএটি। হুয়েই টেকনোলোজি বেধে দেওয়া সময়ের মধ্যে জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছে সিএটি। অন্যদিকে হুয়েই দাবি করছে, তারা নির্ধারিত সময়ের মধ্যেই মোবাইল ফোন নেটওয়ার্ক স্থাপন করে সিএটির কাছে হস্তান্তর করেছে এবং বর্তমানে এটি সচলও রয়েছে। সিএটির কাছ থেকে জরিমানা সংক্রান্ত কোনো নোটিশ পায়নি বলেও দাবি করেছে তারা। ব্যাংকক পোস্টের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডজুড়ে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য হুয়েই এর কাছ থেকে ৭১০ কোটি বাথ মূল্যের টেলিকম যন্ত্রপাতির কেনার চুক্তি করে সিএটি। কথা ছিল চলতি বছরের ২৬ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি থাইল্যান্ডের ৫১টি প্রদেশে ৮০০ সুইচিং ও বেজ স্টেশন স্থাপন করে দেবে হুয়েই। সিএটির দাবি অনুযায়ী, হুয়েই চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়েছে। সিএটি টেলিকমের মুখপাত্র এয়ার ভাইস মার্শাল পিরিইয়া সিরিবুন ব্যাংকক পোস্টকে জানান, হুয়েই এর বিলম্বের কারণে তারা একদিকে বাজার দখলের সুযোগ হারিয়েছেন, অন্যদিকে রাজস্ব থেকেও বঞ্চিত হয়েছেন। এ কারণে হুয়েইকে বড় অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, হুয়েই এর সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে প্রতিদিনের বিলম্বের জন্য ৯ কোটি বাথ জরিমানার কথা উল্লেখ রয়েছে। এদিকে হুয়েই এর এশীয় অঞ্চলের জনসংযোগ কর্মকর্তা থং পো ওয়া দাবি করেছেন, তার প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বেজ স্টেশন স্থাপন করে সিএটিকে বুুঝিয়ে দিয়েছে। তবে সিএটি বলছে, বেস স্টেশনে যান্ত্রিক ত্র"টি থাকায় তারা কখনোই স্টেশন বুঝে নেয়নি। ফোর্বস এর তথ্য অনুযায়ী, চীনের সর্ববৃহত টেলিকম যন্ত্রপাতি উৎপাদক প্রতিষ্ঠান হুয়েই টেকনোলজি ২০০৬ সালে মোট এগারশ' কোটি ডলার আয় করে। যার মধ্যে ১৮ শতাংশ বা প্রায় ২০০ কোটি ডলার এসেছে এশীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বছর তারা এশীয় অঞ্চল থেকে ২৪০ কোটি ডলারসহ মোট দেড় হাজার কোটি ডলার এর মতো আয় করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএসকে/এএল/জেকে/১৬৪০ ঘ.