২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশঙ্কাজনকভাবে কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানি

চলতি অর্থবছরে দেশে মূলধনী যন্ত্রপাতির আমদানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার অভাবেই এমনটি ঘটছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, এ অবস্থা চলতে থাকলে শিল্পখাতে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন ব্যাহত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:32 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে দেশে মূলধনী যন্ত্রপাতির আমদানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার অভাবেই এমনটি ঘটছে বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, এ অবস্থা চলতে থাকলে শিল্পখাতে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন ব্যাহত হবে। বাংলাদেশ ব্যাংকের আমদানি সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরে দেশের সার্বিক আমদানি ব্যয় বাড়লেও শিল্পখাত বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতির (ক্যাপিটাল মেশিনারি) আমদানি আশঙ্কাজনকভাবে নেমে এসেছে। গত অর্থবছরের (২০০৬-০৭) জুলাই মাসে মোট এক হাজার ১১৪ কোটি টাকার মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়। কিন্তু চলতি অর্থবছরের (২০০৭-০৮) জুলাই মাসে তা ৭৯২ কোটি ৪০ লাখ টাকায় নেমে এসেছে। গত অর্থবছরের আগস্ট মাসে মোট এক হাজার ৬৬ কোটি টাকার ক্যাপিটাল মেশিনারি আমদানি হয়েছিল। এ অর্থবছরের ২৩ আগস্ট পর্যন্ত আমদানি হয়েছে মাত্র ৪১৩ কোটি টাকার যন্ত্রপাতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্ন ভোজসভায় এক ব্যবসায়ীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ''এ কথা ঠিক যে সা