ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া হায়দারকে আলাদা চারটি মামলায় ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে আদালত তাকে চার লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে।
সোমবার আসামির অনুপস্থিতিতে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, চারটি মামলায় তার এই কারাদণ্ড একই সঙ্গে চলবে, তাই তাকে মোট ৫ বছর সাজা খাটতে হবে। আসামি যেদিন গ্রেপ্তার হবেন বা আত্মসমর্পণ করবেন সেদিন থেকে রায় কার্যকর হবে।
বিচারক প্রথম মামলার রায়ে বলেন, "আয়কর অধ্যাদেশের ১৬৬ ধারায় কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হল। একই সঙ্গে ১৬৫ ধারায় কর ফাঁকির অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করছে।"
বিচারক অন্য তিনটি মামলায়ও একই রায় দেন। একই সঙ্গে প্রথম ও চতুর্থ মামলায় বর্ণিত তিনি যে সাড়ে ৩০ শতাংশ এবং ৫০ শতাংশ জমির কর ফাঁকি দিয়েছেন, তা বাজয়াপ্ত করারও নিদের্শ দেন।
রায়ে উল্লেখ করা হয়, সব সাজা একই সঙ্গে চলবে। অর্থাৎ আসামিকে মোট পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
গত ১৬ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার প্রতাপ চন্দ্র পাল বাদি হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে রাবেয়া হায়দারের বিরুদ্ধে পাঁচটি মামলা করেন। ওই মামলাগুলোর মধ্যে চারটির রায় দেওয়া হয়।
রাবেয়া হায়দারের বিরুদ্ধে প্রথম মামলায় ২০০৩-০৪ করবর্ষে ৪ হাজার ৮০০ টাকা কর ফাঁকি, দ্বিতীয় মামলায়
bdnews24