ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহের পতন থেকে মুনাফা পাওয়ার আশায় বিনিয়োগকারীদের অংশগ্রহণের কারণে সপ্তাহের শুরুতে রোববার শেয়ার বাজার ছন্দ ফিরে পেয়েছে।
বিদ্যুৎ, ব্যাংক, সিমেন্ট ও ওষুধ খাতের শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীরা আশান্বিত হয়েছেন। ইন্টারনেট সেবা প্রদানকারীদের ভিওআইপি লাইসেন্স না দেওয়ার ব্যাপারে সরকারি সিদ্ধান্তের কারণে তথ্য-প্রযুক্তি খাতে শেয়ারের দাম কমেছে।
এআইএমএস বাংলাদেশের প্রধান ইওয়ার সাইদ বলেন, "পুঁজি বাজার একটি সুরক্ষিত ইতিবাচক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে।"
সরকারের জারি করা সান্ধ্য আইনের কারণে ২৩ আগস্টের পর লেনদেন হয়নি। এদিকে দিনের শুরুতে যান্ত্রিক গোলযোগের কারণে ডিএসইতে ১২টা থেকে লেনদেন শুরু হয় এবং ২টার পরিবর্তে বেলা ৩টায় লেনদেন শুরু হয়। তবে সিএসইতে যথাসময়ে লেনদেন শুরু হয়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪১ দশমিক ৮৮ পয়েন্ট বা এক দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২৩৭৭ দশমিক ৬৮ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪২ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ১৮ শতাংশ বেড়ে ১৯৮২ দশমিক ১৮ পয়েন্ট হয়।
আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৪ দশমিক ৮৭ পয়েন্ট বা এক দশমিক ২৯ শতাংশ বেড়ে ১৯৩৯ দশমিক ০৮ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৬ কোটি টাকা। এদিন মোট ৬৪ লাখ ৩৫ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে ১২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। রোববার সিএসইতে ১৩ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকার ৭ লাখ ৯৭ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২২টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা ডেসকোর শেয়ারের দাম ১১ দশমিক ৪৪ শতাংশ বেড়ে হয়েছে ১১৬৮ টাকা ৭৫ পয়সা। এটাই প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ মূল্য।
নাম প্রকাশ না করার শর্তে একটি মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা বলেন, "কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই শেয়ারের দাম বাড়ছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়বে।"
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯৫৯ টাকা ৫০ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ার ৫ দশমিক ২১ শতাংশ বেড়ে ৩৭৯৬ টাকা হয়েছে।
সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১৪৮৪ টাকা ৫০ পয়সা হয়। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার ৫ দশমিক ১৫ শতাংশ বেড়ে ৫৭০ টাকা ৭৫ পয়সা হয়।
হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম ৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ১২২৫ টাকা ৫০ পয়সা হয়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম বাড়ায় ওষুধ খাত চাঙ্গা ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/০১৫৩ ঘ.
bdnews24