ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যান্ত্রিক ত্র"টির ফাঁদে পড়ে ঢাকার পুুঁজিবাজারে রোববার দুই ঘণ্টা পর ১২টায় লেনদেন শুরু হয়। তবে তার পরও কিছু ত্র"টি রয়েই যায়। আর এ কারণে মূল্যসূচক পরিবর্তনে লক্ষ্য করা গেছে অস্বাভাবিক আচরণ।
সাধারণত সকাল ১০টা থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। তবে সকালে লেনদেন শুরুর পর পর সূচক পরিবর্তনে অস্বাভাবিক ফলাফল আসতে শুরু করায় কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করতে বাধ্য হন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের আইটি বিভাগের একজন কর্মকর্তা রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সূচক পরিবর্তনে তারা অস্বাভাবিক ফলাফল পেয়েছেন। এ অবস্থায় কর্তৃপক্ষ বেলা তিনটা পর্যন্ত লেনদেনের সময়সীমা বর্ধিত করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমদ রশিদ লালি বলেন, "বুধবার তড়িৎ গতিতে লেনদেন বন্ধ করে দেওয়ার কারণে এই ত্র"টি দেখা দিয়ে থাকতে পারে।"
ছাত্র বিক্ষোভ থামাতে সরকার বুধবার দেশের ছয়টি বিভাগীয় শহরে কারফিউ জারি করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা বেলা ১২টা থেকে লেনদেন শুরু করেছি এবং তা তিনটা পর্যন্ত চলবে। তবে স্পট লেনদেনের ক্ষেত্রে দুপুর ২টা পর্যন্ত লেনদেনের সময়সীমা অপরিবর্তিত থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৬২৮ঘ.
bdnews24