২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারফিউ শিথিলের পর চট্টগ্রাম বন্দর থেকে পণ্য সরবরাহ শুরু

কারফিউ শিথিল হওয়ার পর শুক্রবার সকাল হতে চট্টগ্রাম বন্দর থেকে পুরোদমে পণ্য সরবরাহ শুরু হয়েছে। বিভিন্ন লরি, কনন্টেইনার মুভার, কাভার্ড ভ্যান ও ট্রাক বন্দর থেকে মালামাল নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 07:21 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

চট্টগ্রাম, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারফিউ শিথিল হওয়ার পর শুক্রবার সকাল হতে চট্টগ্রাম বন্দর থেকে পুরোদমে পণ্য সরবরাহ শুরু হয়েছে। বিভিন্ন লরি, কনন্টেইনার মুভার, কাভার্ড ভ্যান ও ট্রাক বন্দর থেকে মালামাল নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে সব পণ্য আটকা ছিল কারফিউ শিথিল হওয়ায় শুক্রবার সকাল থেকে তা সরবরাহ শুরু হয়েছে। মধ্যরাত থেকে বিভিন্ন ইয়ার্ডে রাখা মালামাল ট্রাক ও লরিতে ওঠানো শুরু হয়। সকালে পণ্যভর্তি এসব গাড়ি একযোগে বন্দর ছাড়তে শুরু করে।" তিনি জানান, কারফিউ চলার সময়ে সরবরাহ সাময়িক বন্ধ থাকলেও বন্দরের ভিতরে দিনে ও রাতের শিফটে যথারীতি কাজ হয়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন জেটি ও বহির্নোঙরে ২৭টি জাহাজ থেকে মালামাল ওঠানামার কাজ হয় বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমআই/১৩১২ ঘ.