২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারফিউয়ের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি ও বর্হিনোঙরে থাকা জাহাজে বৃহস্পতিবার স্বাভাবিক কাজ চললেও কারফিউয়ের কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি ও বর্হিনোঙরে থাকা জাহাজে বৃহস্পতিবার স্বাভাবিক কাজ চললেও কারফিউয়ের কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দর থেকে পণ্য সরবরাহ বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকেলে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দরের ভিতরে শ্রমিকরা সকাল থেকে দিনভর জাহাজ থেকে মালামাল ওঠানামা করেছেন। বন্দরের বিভিন্ন জেটি ও বর্হিনোঙরে ২৭টি জাহাজ থেকে মালামাল ওঠানামার কাজ চলেছে।" তিনি আরো বলেন, "বন্দর থেকে সারাদিন পণ্য সরবরাহ করা না গেলেও কারফিউ শিথিল করার পর বিকাল চারটা থেকে আংশিকভাবে সরবরাহ শুরু হয়।" বন্দর সচিব জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চারটি জাহাজ মালামাল নিয়ে বন্দর ছেড়ে যায় এবং পাঁচটি জাহাজ জেটিতে ভেড়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/আরএআর/এমএআর/জেকে/২১৪৭ ঘ.