২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় পুঁজিবাজারে মন্দা

বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ঢাকার পুঁজিবাজার দিনের মাঝামাঝিতে মন্দা হয়ে ওঠে। মূলত সোমবার ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানির শেয়ার থেকে আসা মুনাফা বিনিয়োগকারীরা তুলে নেওয়ার কারণেই লেনদেনের শুরু থেকেই বাজারে পতন দেখা দেয় বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক পাঁচ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে দুই হাজার ৩৮৯ দশমিক ৮৮ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক চার দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে এক হাজার ৯৮৬ দশমিক ৩৯ পয়েন্টের ঘরে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজট টুয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ঢাকার পুঁজিবাজার দিনের মাঝামাঝিতে মন্দা হয়ে ওঠে। মূলত সোমবার ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানির শেয়ার থেকে আসা মুনাফা বিনিয়োগকারীরা তুলে নেওয়ার কারণেই লেনদেনের শুরু থেকেই বাজারে পতন দেখা দেয় বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক পাঁচ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে দুই হাজার ৩৮৯ দশমিক ৮৮ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক চার দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে এক হাজার ৯৮৬ দশমিক ৩৯ পয়েন্টের ঘরে অবস্থান করছে। লেনদেনকৃত ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৯২টির ও ১৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দিনের মাঝামাঝি পর্যন্ত লেনদেন হয়েছে ৯০ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা। বেলা ১২টা পর্যন্ত লেনদেনে শীর্ষে ছিল ডেসকো। এ কোম্পানিটির শেয়ার এক হাজার আট টাকা থেকে বেড়ে এক হাজার ৬৪ টাকা হয়েছে। অন্যদিকে স্কয়ার ফার্মার শেয়ারের দাম তিন হাজার ৬৯৪ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৭৩৯ টাকা ৭৫ পয়সায় লেনদেন হচ্ছে। তবে সামিট পাওয়ারের শেয়ারের দাম কমে এক হাজার ৬৫৩ টাকা ৫০ পয়সা থেকে এক হাজার ৬২৮ টাকা হয়েছে। এক হাজার ৬৪ টাকায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। এ ছাড়া উত্তরা ব্যাংকের শেয়ারের দাম তিন হাজার ৩১৭ টাকা ৫০ পয়সা থেকে কমে তিন হাজার ১৮৮ টাকা হয়েছে। লেনদেনকৃত অন্য কোম্পানির শেয়ারের মধ্যে ইউসিবিএল, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড অব বাংলাদেশ এর শেয়ারের দাম বেড়েছে। কমেছে অগ্নি সিস্টেমস্ ও এবি ব্যাংকের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৪২০ ঘ.