২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে লেনদেনে চাঙাভাব

গুজবের ব্যাপারে সতর্কবাণী উপেক্ষা করে বিনিয়োগকারীরা শেয়ার কেনা অব্যাহত রাখায় সোমবার চাঙাভাব ফিরে পেয়েছে পুঁজি বাজার। স্কয়ার ফার্মা, ডেসকো, ব্র্যাক ব্যাংক, সামিত পাওয়ার ও এবি ব্যাংক মুনাফা করায় বাজারে লেনদেন বেড়েছে। এছাড়া ব্যাংকিং খাত ও আবাসন খাতে নতুন তহবিল যোগ হওয়ায় বাজারের অবস্থা ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মাহমুদ ওসমান ইমাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ার চাহিদার ওপর ভিত্তি করে বাজার পরিচালিত হচ্ছে। বিভিন্ন খাতের অর্থনৈতিক অবস্থা বিনিয়োগকারীদেরে বাজারে আসতে উৎসাহিত করেছে।" তিনি বলেন, "বিনিয়োগকারীদের আচরণও শেয়ারের দাম বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুজবের ব্যাপারে সতর্কবাণী উপেক্ষা করে বিনিয়োগকারীরা শেয়ার কেনা অব্যাহত রাখায় সোমবার চাঙাভাব ফিরে পেয়েছে পুঁজি বাজার। স্কয়ার ফার্মা, ডেসকো, ব্র্যাক ব্যাংক, সামিত পাওয়ার ও এবি ব্যাংক মুনাফা করায় বাজারে লেনদেন বেড়েছে। এছাড়া ব্যাংকিং খাত ও আবাসন খাতে নতুন তহবিল যোগ হওয়ায় বাজারের অবস্থা ভালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক মাহমুদ ওসমান ইমাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ার চাহিদার ওপর ভিত্তি করে বাজার পরিচালিত হচ্ছে। বিভিন্ন খাতের অর্থনৈতিক অবস্থা বিনিয়োগকারীদেরে বাজারে আসতে উৎসাহিত করেছে।" তিনি বলেন, "বিনিয়োগকারীদের আচরণও শেয়ারের দাম বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে।" এর আগে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত তথ্য ও মৌলিক নীতিমালার আলোকে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেয়। নাম প্রকাশ না করার শর্তে ডিএসই'র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাজার সংশোধনী প্রক্রিয়ায় এলে নতুন অংশগ্রহণকারীরা লোকসানের মুখে পড়তে পারেন। তিনি বলেন, "শেয়ারের দাম বাড়া যেভাবে চলছে তাতে বাজার অবশ্যই সংশোধনী প্রক্রিয়ায় আসবে। এতে লাভ বা লোকসান দুটোই হওয়ার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগকারীরা অনেক বেশি ঝুঁকিতে থাকবেন।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫১ দশমিক ৭১ পয়েন্ট বা ২ দশমিক ২০ শতাংশ বেড়ে ২৩৯৫ দশমিক ১৫ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪০ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১৯৯০ দশমিক ৮০ পয়েন্ট হয়। আকর্ষণীয় ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৪ দশমিক ৩৮ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১৯৬২ দশমিক ৮৪ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯৩ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে মোট এক কোটি ৭ লাখ ২৪ হাজার ৮১২টি শেয়ার। সোমবার ডিএসইতে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২৫ কোটি ৪০ লাখ টাকার ২৬ লাখ ৫১ হাজার ৩৬৫টি শেয়ার লেনদেন হয়। সিএসইতে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৬টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল। লভ্যাংশ তুলে নেওয়ায় পাওয়ার গ্রিডের শেয়ারের দাম কমেছে। ডেসকোর শেয়ার চার দশমিক ৩৯ শতাংশ বেড়ে এক হাজার আট টাকা হয়। জুন পর্যন্ত গত ছয় মাসে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ৩৫ টাকা ৩৮ পয়সা আয়ের ঘোষণা দেয়। সামিত পাওয়ারের শেয়ারের দাম পাঁচ দশমিক ১১ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৬৫৩ টাকা ৫০ পয়সা। স্কয়ার ফার্মার শেয়ারের দাম সাত দশমিক ১০ শতাংশ বেড়ে তিন হাজার ৬৯৪ টাকা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৯৪০ টাকা ২৫ পয়সা হয়। ষান্মাসিক আর্থিক প্রতিবেদন ও ইলেক্ট্রনিক আর্থিক লেনদেন ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা ঘোষণায় এবি ব্যাংকের শেয়ার সাত দশমিক ৮০ শতাংশ বেড়ে দুই হাজার ১০৯ টাকা ৭৫ পয়সা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/২২৪৮ ঘ.