ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকার দাতাদের কাছে জরুরিভিত্তিতে অতিরিক্ত ১৫ কোটি ডলার (প্রায় এক হাজার ৫০ কোটি টাকা) সাহায্য চেয়েছে।
রোববার সকালে পরিকল্পনা কমিশনে বিভিন্ন দাতাদেশ ও সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকে অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক বন্যার ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে এই অতিরিক্ত সাহায্য জরুরিভিত্তিতে ছাড় করার অনুরোধ জানান।
বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ''খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাতাদের কাছে এবারের বন্যার ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। অর্থ সচিব এ ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বাসন কাজ এগিয়ে নেওয়ার জন্য দাতাদের কাছে অতিরিক্ত এই সাহায্য চেয়েছেন।''
বিভিন্ন দাতাদেশ ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ক বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়ান জু সাংবাদিকদের বলেন, দাতারা বাংলাদেশের ভয়াবহ বন্যা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বন্যা পুনর্বাসন কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য এই মূহুর্তে অতিরিক্ত সাহায্য দরকার। আমরাও বাংলাদেশকে অতিরিক্ত সাহায্য দেওয়ার ব্যাপারে একমত। তবে এর পরিমাণ এখনও চূড়ান্ত করা হয়নি। আমরা নিজেদের উদ্যোগেও বন্যার ক্ষয়ক্ষতির হিসাব করছি। এরপর সমন্বিতভাবে অতিরিক্ত সাহায্য দেওয়ার ঘোষণা দেয়া হবে।''
বৈঠকে অর্থসচিব দাতাদের সামনে যে প্রতিবেদন উপস্থাপন করেছেন তাতে বলা হয়েছে, চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে ঘোষিত জিডিপির শূন্য দশমিক ৮ ভাগ বন্যা পুনর্বাসন কাজে ব্যয় করতে হবে। এ কারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই মূহুর্তে দাতাদের সাহায্য খুবই প্রয়োজন।
বন্যার কারণে অর্থনীতির কি ধরণের ক্ষতি হবে তার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরে প্রতিবেদনে আরও বলা হয়, বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বাড়বে। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। বিনিয়োগ কমবে বেসরকারি খাতে । সরকারের উন্নয়ন কাজ বিঘি
bdnews24