২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানত ও ঋণের সুদের ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের ব্যবধান ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে ব্যাংকগুলোর প্রধানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুরশিদ কুলি খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী সপ্তাহ থেকেই এ বৈঠক শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 02:15 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের ব্যবধান ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে ব্যাংকগুলোর প্রধানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুরশিদ কুলি খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী সপ্তাহ থেকেই এ বৈঠক শুরু হবে। তিনি বলেন, ''আমরা আশা করছি এ বৈঠকের মধ্য দিয়ে একটি ইতিবাচক ফল পাওয়া যাবে। মোট ২৭টি ব্যাংকের প্রধান নির্বাহী ও চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবো আমরা।'' আন্তর্জাতিক মান অনুযায়ী, কোনো অবস্থাতেই আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের পার্থক্য ৫ শতাংশের বেশি থাকা উচিৎ নয়। কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোর ক্ষেত্রে এই ব্যবধান গড়ে ৭ থেকে ১০ শতাংশের মতো। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরে আমানত ও ব্যাংক ঋণের সুদের হারের ব্যবধান কমানোর জন্য ব্যাংগুলোকে চাপ দিয়ে আসছিল। গত জুলাইয়ের শেষের দিকে ব্যাবধান বেশি হওয়ার কারণ জানতে চেয়ে ২৭টি ব্যাংককে চিঠিও দেওয়া হয়। কিন্তু এতেও কাজ না হওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০০৩ ঘ.