২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নিউমার্কেট এলাকায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে রোববার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে 'কর্টেক্স ফ্যাশান লিমিটেড' নামের একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে রোববার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে 'কর্টেক্স ফ্যাশান লিমিটেড' নামের একটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কর্টেক্স এর শ্রমিকরা বিকেল পাঁচটার দিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা কলেজের সামনের রাস্তায় নেমে আসে। প্রতিষ্ঠানটির কর্মচারীদের এক মাসের বেতন ও দুই মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিজিএমইএ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতায় আসেন। মনিরুল ইসলাম জানান, পোশাক কারখানাটির মূল মালিক হাফিজ আহম্মেদ প্রতিষ্ঠান চালাতে না পেরে আহম্মেদ আলী নামে অন্য একজনের কাছে মেশিনপত্রসহ কারখানাটি ভাড়া দেন। কিন্তু আহম্মেদ আলীও লোকসান কাটিয়ে উঠতে না পেরে শ্রমিকদের বেতন বাকি রেখে আত্মগোপন করেন। এই পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে সমঝোতা অনুযায়ী হাফিজ আহম্মেদ বকেয়া পরিশোধের দায়িত্ব নিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২২০২ ঘ.