মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষেত্রে এসইসির নজরদারি এবং প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির ঝোঁক বাড়ায় সপ্তাহের শুরুতেই বড় ধরনের হোঁচট খেয়েছে শেয়ার বাজার। রোববার প্রবল মন্দার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৯ দশমিক ৬৪ পয়েন্ট পড়ে গেছে। গত ৫ মাসের মধ্যে এই বাজারে এটাই সবচে বড় পতন। তবে ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান জানিয়েছেন, আন্তর্জাতিক পুঁজি বাজারে ধসের সঙ্গে ঢাকার বাজারের পতনের কোনো সম্পর্ক নেই।