২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শেয়ার কিনেছে অনেকে, বাজার চাঙ্গা

বিদ্যুৎ, ব্যাংক, ওষুধ ও চামড়া খাতের নতুন শেয়ার কেনার উৎসাহ বাড়ায় মঙ্গলবার শেয়ার বাজারের সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল, তবে লেনদেনের পরিমাণ কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, ব্যাংক, ওষুধ ও চামড়া খাতের নতুন শেয়ার কেনার উৎসাহ বাড়ায় মঙ্গলবার শেয়ার বাজারের সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল, তবে লেনদেনের পরিমাণ কমেছে। আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির মহাব্যবস্থাপক আরিফ এ খান বলেন, "বিনিয়োগকারীরা এখনও মনোবল ধরে রেখেছেন। ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ষান্মাসিক আয় ভালো হওয়ায় ও বিদ্যুৎ খাতের অগ্রগতিতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৩ দশমিক ২৮ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ২৩২১ দশমিক ৯৪ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৯ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৮৯৬ দশমিক ৯৭ পয়েন্ট হয়। আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ২০৭৫ দশমিক ৩৬ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৯ কোটি টাকা। সোমবার ১৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিকিউরিটিজ এন্ড এক্্রচেঞ্জ কমিশনের (এসইসি) এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেওয়ায় শেয়ার কেনার পরিমাণ বেড়েছে। তিনি জানান, আর্থিক সমন্বয় সুবিধা তুলে নেওয়ার পর থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদের জন্য ঋণের সীমা বাড়িয়েছে। বিদ্যুৎ, ব্যাংক, চামড়া ও জুতা খাতের শেয়ারের দাম বাড়ায় চট্টগ্রাম স্টক এক্্রচেঞ্জ (সিএসই)-এ সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। মঙ্গলবার সিএসইতে ১০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ১২ শতাংশ কমে হয়েছে ৫০৮৬ টাকা ৭৫ পয়সা। চলতি বছরের জানুয়ারি--জুন সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ ১৩০ কোটি ৩০ লাখ টাকা। এর আগের বছর তাদের মুনাফা ছিল ১১৬ কোটি ৫০ লাখ টাকা। সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ০৫ শতাংশ কমে ১২৯০ টাকা ২৫ পয়সা হয়। তৃতীয় অবস্থানে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম ৫ দশমিক ৯১ শতাংশ বেড়ে ৩৮৮৯ টাকা হয়। ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৮৩৭ টাকা ২৫ পয়সা হয়। ব্যাংকের ২০০৭ এর প্রথম ছয় মাসে নিট মুনাফার পরিমাণ ২৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। অ্যাপেক্স ট্যানারির শেয়ার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ ১৪ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৫৬৬ টাকা ২৫ পয়সা হয়েছে। গত মাসের শেষে প্রতিষ্ঠানটি তাদের ষান্মাসিক মুনাফা বাড়ার ঘোষণা দেয়। লিবরা ইনফিউশনের শেয়ার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ ১৪ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৭৫৭ টাকা ৭৫ পয়সা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির ষান্মাসিক আয় কমেছে বলে তারা ঘোষণা করে। বিদেশি বিনিয়োগ হতে পারে এমন গুজবের কারণে অ্যাপেক্স ফুটওয্যারের শেয়ার ১২ দশমিক ৩১ শতাংশ বেড়ে ১৩৪৭ টাকা ৫০ পয়সা হয়। প্রতিষ্ঠানটি গত ছয় মাসে ৮ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকার মুনাফা করেছে বলে জানায়। গতবছর তাদের মুনাফা ছিল ২ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা। ন্যশনাল পলিমারের শেয়ার ১১ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৬৫০ টাকা ৭৫ পয়সা হয়। এটাই প্রতিষ্ঠানটির এযাবৎকালে শেয়ারের সর্বোচ্চ দাম। যদিও গত ছয় মাসে প্রতিষ্ঠানটির আয় কমেছে। বঙ্গজের শেয়ারের দাম ১০ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৩২৩ টাকা ২৫ পয়সা হয়। বঙ্গজের শেয়ারের এটাই রেকর্ড মূল্য। ফার্মা এইডের শেয়ারের দাম ১০ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১৩৬৯ টাকা হয়। ইবনে সিনার শেয়ারের দাম ১০ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৭৬৫ টাকা ৫০ পয়সা হয় যা প্রতিষ্ঠানটির গত এবছরের মধ্যে সর্বোচ্চ দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জিএনএ/২১৪১ ঘ.