২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি হচ্ছে ওরিয়েন্টাল ব্যাংক

ওরিয়েন্টাল ব্যাংক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে ব্যাংকটির ৩৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। এ প্রক্রিয়া শুরু হবে ৫ আগস্ট থেকে। সরকার ওরিয়েন্টাল ব্যাংকের পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনটি জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবে ওরিয়েন্টাল ব্যাংকের পরিশোধিত মূলধন ৫১ কোটি ৯০ লাখ টাকা থেকে বাড়িয়ে সাতশ কোটি টাকা করার পরামর্শ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 06:38 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওরিয়েন্টাল ব্যাংক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে ব্যাংকটির ৩৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। এ প্রক্রিয়া শুরু হবে ৫ আগস্ট থেকে। সরকার ওরিয়েন্টাল ব্যাংকের পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনটি জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবে ওরিয়েন্টাল ব্যাংকের পরিশোধিত মূলধন ৫১ কোটি ৯০ লাখ টাকা থেকে বাড়িয়ে সাতশ কোটি টাকা করার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে ৩৫০ কোটি টাকার শেয়ার খোলা দরপত্রের মাধ্যমে বিক্রি করা হবে। এছাড়া উদ্যোক্তাদের সাড়ে চার কোটি টাকার শেয়ার ও বাংলাদেশ ব্যাংকের বাজেয়াপ্ত করা ৪৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ারসহ ৫০ কোটি টাকার শেয়ারও বিক্রি করা হবে। দরপত্রে অংশগ্রহণকারীদের প্রস্তাবিত অতিরিক্ত টাকা প্রিমিয়াম হিসাবে জমা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্যাংকটির বাকি তিনশ কোটি টাকার শেয়ার এর আমানতকারীদের মধ্যে বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক। তবে এই শেয়ার ছাড়ার তারিখ পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "বিক্রি শেষ কারার পর আমানতকারীদের দাবি-দাওয়া মেটানো যাবে বলে আমরা আশা করছি।" আগামী জানুয়ারি নাগাদ এই বিক্রি প্রক্রিয়া শেষ হবে বলেও তিনি জানান। বিজ্ঞপ্তি অনুসারে, ২৫ জানুয়ারি ব্যাংক অ্যাকাউন্টগুলোর ভিত্তিতে ওরিয়েন্টাল ব্যাংকের সব ঋণ শোধ করা হবে। তবে ইসলামী শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ার কারণে আমানতকারীরা কোনো লাভ ছাড়া শুধু মূল টাকা ফেরত পাবেন। এ টাকা ফেরত দিতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামির সঙ্গে যোগসাজশে অন্যতম উদ্যোক্তা ওবায়দুল করিম এর প্রায় ছয়শ কোটি টাকা আত্মসাতের ঘটনা প্রকাশিত হওয়ার পর সরকার ব্যাংকটির দায়-দেনা শোধের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়। এর প্রায় সাত মাস পর বাংলাদেশ ব্যাংক এ বিজ্ঞপ্তি জারি করল। নিষেধাজ্ঞার কারণে আমানতকারীরা মাসে ১০ হাজার টাকার বেশি তুলতে পারতেন না এবং ব্যাংকটি কোনো ধরনের বিনিয়োগ করতে পারত না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসএনডি/০০৩২ ঘ.