২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ সম্পর্কে ব্যবসায়ীদের আপত্তি আমলে নিচ্ছে না সরকার

দেশীয় শিল্প রক্ষায় বিশেষ সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিরোধিতা সম্পর্কে ব্যবসায়ীদের তীব্র আপত্তি নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বিশেষ এ সুরক্ষা ব্যবস্থা কার্যকরের সিদ্ধান্ত থেকে সরকারের পিছিয়ে আসাকে সমর্থন করে তিনি বলেছেন, "বাংলাদেশে আমদানি শুল্কহার এখনও অনেক বেশি।" আইএমএফ এর দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক আদর্শ কিশোরের সঙ্গে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে উপদেষ্টা এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশীয় শিল্প রক্ষায় বিশেষ সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিরোধিতা সম্পর্কে ব্যবসায়ীদের তীব্র আপত্তি নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বিশেষ এ সুরক্ষা ব্যবস্থা কার্যকরের সিদ্ধান্ত থেকে সরকারের পিছিয়ে আসাকে সমর্থন করে তিনি বলেছেন, "বাংলাদেশে আমদানি শুল্কহার এখনও অনেক বেশি।" আইএমএফ এর দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক আদর্শ কিশোরের সঙ্গে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে উপদেষ্টা এ মন্তব্য করেন। এর আগে বুধবার দেশের ১২টি শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, "দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় জুলাইয়ের মাঝামাঝিতে একটি 'সেফগার্ড বডি' গঠনের বিষয়ে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে স