২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিও একাউন্ট প্রতি ৩০০ টাকা দিতে হবে

সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে প্রায় ১৪ লাখ বিও অ্যাকাউন্ট (বেনিফিশিয়ারি একাউন্ট) মালিকদের প্রত্যেককে অ্যাকাউন্ট প্রতি ৩০০ টাকা ফি পরিশোধ করতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 06:38 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে প্রায় ১৪ লাখ বিও অ্যাকাউন্ট (বেনিফিশিয়ারি একাউন্ট) মালিকদের প্রত্যেককে অ্যাকাউন্ট প্রতি ৩০০ টাকা ফি পরিশোধ করতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। ভুয়া বিও অ্যাকাউন্ট বন্ধ করতে এসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে বিও একাউন্ট খুলতে হয়। এসইসি'র কার্যনির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এই সময়সীমার মধ্যে ফি পরিশোধ করা না হলে অক্টোবরের ১ তারিখ থেকে অ্যাকাউন্ট বাতিল বা স্থগিত করবে এসইসি । ফরহাদ আহমেদ জানান, ফি পরিশোধ করা না হলে শেয়ারবিহীন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে। আর শেয়ারসহ অ্যাকাউন্টগুলো স্থগিত করা হবে। তিনি বলেন, "আমরা কয়েকটি বিও অ্যাকাউন্টের তদন্ত করেছি এবং সেখানে তথ্যের ঘাটতি পাওয়া গেছে। আমরা ওইসব অ্যাকাউন্ট মালিকদের কাছে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য লিখিত নির্দেশ পাঠাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/০০১৩ ঘ.