২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ ব্যর্থ হয়েছে : এডিবি

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ ব্যর্থ হওয়ার কারণে ভোক্তাদের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে বলে অভিমত দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি'র ঢাকা কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশের ওপর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, "মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যেসব প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সেগুলো সফল হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপ ব্যর্থ হওয়ার কারণে ভোক্তাদের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে বলে অভিমত দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি'র ঢাকা কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশের ওপর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, "মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যেসব প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সেগুলো সফল হয়নি।" এডিবি'র প্রতিবেদনে জানানো হয়, ২০০৭ এর মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট (মাসভিত্তিক) মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক এক শতাংশ হয়েছে। জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৫ দশমিক ৯ শতাংশ। খাদ্য দ্রব্যের বেলায় মূল্যস্ফীতি বেড়ে মে মাসে ৮ দশমিক ৪ শতাংশ হয়। জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৬ দশমিক ৭ শতাংশ। এছাড়া অন্যান্য পণ্যের বেলায় মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৮ শতাংশ হয়েছে যা জানুয়ারিতে ছিল ৫ শতাংশ । আয় বাড়ার কারণে স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি এবং অর্থ ও ঋণ প্রবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এডিবি জানায়, চলমান বন্যা পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এডিবি আরও জানায়, দুর্নীতিবিরোধী অভিযানের ক্ষেত্র নির্দিষ্ট হওয়া প্রয়োজন যাতে অ-প্রাতিষ্ঠানিক অর্থনীতির ওপর এর প্রভাব না পড়ে। এডিবি'র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হুয়া দু ও প্রধান অর্থনীতিবিদ রেজাউল করিম খান ২০০৬-০৭ অর্থবছরের এপ্রিল-জুন সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসকে ১৯২৩ ঘ.