চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে ঘুষ লেনদেনের বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ নাকচ দিয়েছেন বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক।
বন্দর ভবনে মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জোর দিয়ে বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। এ কারণে সব ধরনের ঘুষ লেনদেন এখন বন্ধ ।
গত ২৯ জুলাই চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির নেতারা প্রধান উপদেষ্টার কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) 'দুর্বলতা ও প্রশাসনিক নজরদারির অভাবে' পণ্য খালাসের সময় ঘুষ ও বখশিসের মতো দুর্নীতি ফের মাথাচাড়া দিয়ে উঠছে।
ব্যবসায়ী নেতাদের অভিযোগকে ''সম্পূর্ণ ভিত্তিহীন'' দাবি করে বন্দর চেয়ারম্যান বলেন, "ঘুষ লেনদেন সংক্রান্ত অভিযোগটি চেম্বার নেতারা আগে বন্দর কর্তৃপক্ষকে জানাতে পারতেন। কিন্তু সেটি না করে সরাসরি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। এভাবে ঢালাও অভিযোগ করা ঠিক হয়নি।"
বন্দরে সা
bdnews24