২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র সরোয়ারের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন ১ আগস্ট

অস্ত্র মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ১ আগস্ট। রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আজিজুল হক এ তারিখ ধার্য করে মামলাটি ৭ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুজ্জামানের আদালতে পাঠিয়ে দেন। ওই আদালতেই সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে। বিএনপি দলীয় সাবেক সাংসদ সরোয়ারকে রোববার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অবৈধভাবে চার রাউন্ড গুলি রাখার অভিযোগে গত ১৯ জুলাই সরোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গুলশান থানার উপপরিদর্শক মো. শহীদুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অস্ত্র মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে আগামী ১ আগস্ট। রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আজিজুল হক এ তারিখ ধার্য করে মামলাটি ৭ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুজ্জামানের আদালতে পাঠিয়ে দেন। ওই আদালতেই সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে। বিএনপি দলীয় সাবেক সাংসদ সরোয়ারকে রোববার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অবৈধভাবে চার রাউন্ড গুলি রাখার অভিযোগে গত ১৯ জুলাই সরোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গুলশান থানার উপপরিদর্শক মো. শহীদুল্লাহ। গত ২৮ মে যৌথবাহিনী মজিবর রহমান সারোয়ারকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় র‌্যাব-৭ এর কর্মকর্তা আকতারুজ্জামান বাদি হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪০০ ঘ.