২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে মন্দা

ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ারের ধারাবাহিক মূল্য পতনে ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবার দিনের মাঝামাঝিতে এসে মন্দাভাব দেখা দিয়েছে। পাঁচটি কোম্পানিকে নগদ মূল্যে শেয়ার কেনাবেচার জন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনার পর বাজারে এ মন্দাভাব দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ সূচক ১৭ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে দুই হাজার ৩৩৮ দশমিক ৭৮ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৪ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে এক হাজার ৮৯৯ দশমিক ০৭ পয়েন্টের ঘরে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 07:08 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ারের ধারাবাহিক মূল্য পতনে ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবার দিনের মাঝামাঝিতে এসে মন্দাভাব দেখা দিয়েছে। পাঁচটি কোম্পানিকে নগদ মূল্যে শেয়ার কেনাবেচার জন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনার পর বাজারে এ মন্দাভাব দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ সূচক ১৭ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে দুই হাজার ৩৩৮ দশমিক ৭৮ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৪ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ কমে এক হাজার ৮৯৯ দশমিক ০৭ পয়েন্টের ঘরে অবস্থান করছে। মঙ্গলবার দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৫২টি কোম্পানির শেয়ার। যারমধ্যে দাম কমেছে ৯৮টির, বেড়েছে ৪৩টির এবং ১১টি কোম্পানির শেয়ার রয়েছে অপরিবর্তিত। বেলা পৌনে বারোটা পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। সোমবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৭৮ কোটি টাকা। আর এই সময়ের মধ্যে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল এবং শাহজালাল ব্যাংক ছিল লেনদেনের শীর্ষে। দিনের মাঝামাঝিতে এসে স্কয়ার ফার্মার শেয়ারের দাম চার হাজার ৮৯৪ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে চার হাজার ৯৪০ টাকা হয়েছে। তবে দাম কমেছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের। এর শেয়ারের দাম ৮৯৮ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৮৮৩ টাকা ৭৫ পয়সা হয়েছে। মূলত নগদ মূল্যে শেয়ার কেনাবেচার প্রভাবেই ব্যাংকটির শেয়ারের দামের মূল্য পতন ঘটে। এ ছাড়া সাউথইস্ট ব্যাংকের শেয়ার ৫৬১ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৫৫৬ টাকা ৫০ পয়সা হয়েছে। তবে বাজারে আসার প্রথম দিনেই ইউনিয়ন ক্যাপিটাল ব্যাংকের শেয়ারের দাম এর অভিহিত মূল্যের তিনগুন দামে লেনদেন হচ্ছে। বর্তমানে এর শেয়ার ৩১ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছে। এদিকে, শাহজালাল ব্যাংকের শেয়ার ২৭৪ টাকা ৫০ পয়সা থেকে কমে ২৬৮ টাকা হয়েছে। লেনদেনের দিক দিয়ে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে, ন্যাশনাল ব্যাংক, সামিট পাওয়ার, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, প্রাইম ব্যাংকের শেয়ারের দাম কমেছে। তবে সোশ্যাল ইনভেস্টম্যান্ট ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩০০ ঘ.