ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পুঁজি বাজারের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাঁচটি প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নজরদারি এবং 'বি', 'জি' ও 'এন' শ্রেণীর শেয়ারের আর্থিক সমন্বয় সুবিধা বন্ধ রাখায় সোমবার লেনদেনের পরিমাণ কমেছে।
এআইএমএস বাংলাদেশ এর প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বলেন, "এসইসি'র নির্দেশনার পর শেয়ার বাজারে গতি কমেছে। আগামী কয়েক দিন বাজারের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে।"
পুঁজিবাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার থেকে এবি ব্যাংক, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি, সামিট পাওয়ার, ডেসকো এবং ব্র্যাক ব্যাংককে স্পট মার্কেটে লেনদেন করার নির্দেশ দিয়েছে।
এসইসি শেয়ারের আর্থিক সমন্বয় সুবিধাও স্থগিত করেছে। ২৯ জুলাই থেকে 'বি','জি' এবং 'এন' শ্রেণীর শেয়ারের আর্থিক সমন্বয় সুবিধা স্থগিতের নির্দেশ কার্যকর হবে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪২ দশমিক ২৭ পয়েন্ট বা এক দশমিক ৭৬ শতাংশ কমে ২৩৫৫ দশমিক ৯০ পয়েন্ট হয়।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩২ দশমিক ৩১ পয়েন্ট বা এক দশমিক ৬৬ শতাংশ কমে ১৯১৩ দশমিক ৪৩ পয়েন্ট হয়।
আকর্ষনীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে ২১৪৩ দশমিক ৯৭ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৭৮ কোটি টাকা। রোববার ডিএসইতে রেকর্ড ২৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে ৭০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত ছিল ২৯ টির দাম।
সিএসইতে সব শেয়ার সূচক নিুমুখী ছিল।
চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সোমবার ২৭ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগেরদিন লেনদেনের পরিমাণ ছিল ৪৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা ।
সিএসইতে ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৮ টির দাম কমেছে এবং ৯ টির দাম অপরিবর্তিত ছিল।
স্পট মার্কেটে লেনদেনের কারণে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৯৬ শতাংশ কমে ৮৯৮ টাকা ৭৫ পয়সা হয়।
লভ্যাংশ তুলে নেওয়ায় তৃতীয় অবস্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৮৯ শতাংশ কমে ৫৬১ টাকা ৭৫ পয়সা হয়।
এক্সিম ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫৪ শতাংশ কমে ৪২৯ টাকা ৫০ পয়সা হয়। পুবালী ব্যাংকের শেয়ার ২ দশমিক ৫৮ শতাংশ কমে ৮৮৫ টাকা ৭৫ পয়সা হয়েছে।
স্পট মার্কেটে লেনদেনকারী শেয়ারগুলোর ভেতর পাওয়ার গ্রিড কোম্পানি ৪ দশমিক ২৫ শতাংশ কমে ৫৮০ টাকা, ডেসকো ৮ দশমিক ৮৩ শতাংশ কমে ৯৮৭ টাকা ৭৫ পয়সা, সামিত পাওয়ার ৮ দশমিক ৭৬ শতাংশ কমে ১১১৩ টাকা ৫০ পয়সা এবং এবি ব্যাংক ৫ দশমিক ৬৭ শতাংশ কমে ২০৩৫ দশমিক ৫০ টাকা হয়েছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল অলিম্পিক, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ড এবং এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল মেঘনা লাইফ ইন্সুরেন্স, বঙ্গজ এবং রাসপিট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/০১৩৩ ঘ.
bdnews24