২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও চীনের মধ্যে মিয়ানমার হয়ে সড়ক স্থাপনের আলোচনা

ময়ানমার হয়ে বাংলাদেশ-চীন সরাসরি সড়ক যোগাযোগ চালুর জন্য ইয়াঙ্গুনের সঙ্গে আলোচনার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এদিকে বাংলাদেশ থেকে ৭ কোটি ডলারের কাঁচা পাট, পাটজাত পণ্য, চামড়া ও সামুদ্রিক মাছ আমদানির বিষয়ে আলাদা ১২টি চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ সফররত চীনা প্রতিনিধিদল। রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে চীনের সহকারী বাণিজ্যমন্ত্রী ওয়ান চাও এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 11:20 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মিয়ানমার হয়ে বাংলাদেশ-চীন সরাসরি সড়ক যোগাযোগ চালুর জন্য ইয়াঙ্গুনের সঙ্গে আলোচনার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এদিকে বাংলাদেশ থেকে ৭ কোটি ডলারের কাঁচা পাট, পাটজাত পণ্য, চামড়া ও সামুদ্রিক মাছ আমদানির বিষয়ে আলাদা ১২টি চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ সফররত চীনা প্রতিনিধিদল। (আরও তথ্যসহ) রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে চীনের সহকারী বাণিজ্যমন্ত্রী ওয়ান চাও এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করেন। পরে উপদেষ্টা বলেন, "মিয়ানমারের ভেতর দিয়ে সড়ক যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। এ বিষয়ে আমরা মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করব।" চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চালুর বিষয়টি গত সাড়ে ৩ বছরে বেশ কয়েকবার আলোচিত হয়েছে। স