২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের মধ্যভাগে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার

ওষুধ, ব্যংক এবং বিদ্যুৎ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে মঙ্গলবার মাঝদিনেই চাঙ্গা হয়ে উঠে ঢাকার পুঁজি বাজার। এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৪৯ দশমিক ৭৯ পয়েন্ট বা দুই দশমিক ২১ শতাংশ বেড়ে দুই হাজার ২৯৯ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৩৭ দশমিক ৯৩ পয়েন্ট বা দুই দশমিক ০৫ শতাংশ বেড়ে এক হাজার ৮৮১ দশমিক ৮৬ পয়েন্টের ঘরে অবস্থান করছে। বেলা পৌনে একটা পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৫৪টির এবং ২৭ কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। দিনের মাঝামাঝিতে পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১৫৩ কোটি টাকা। সোমবার দিন শেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৯০ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 07:56 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওষুধ, ব্যংক এবং বিদ্যুৎ কোম্পানির শেয়ার লেনদেনের বদৌলতে মঙ্গলবার মাঝদিনেই চাঙ্গা হয়ে উঠে ঢাকার পুঁজি বাজার। এ সময়ের মধ্যে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৪৯ দশমিক ৭৯ পয়েন্ট বা দুই দশমিক ২১ শতাংশ বেড়ে দুই হাজার ২৯৯ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৩৭ দশমিক ৯৩ পয়েন্ট বা দুই দশমিক ০৫ শতাংশ বেড়ে এক হাজার ৮৮১ দশমিক ৮৬ পয়েন্টের ঘরে অবস্থান করছে। বেলা পৌনে একটা পর্যন্ত লেনদেন হয়েছে মোট ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৫৪টির এবং ২৭ কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। দিনের মাঝামাঝিতে পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১৫৩ কোটি টাকা। সোমবার দিন শেষে লেনদেনের এ অঙ্ক ছিল ১৯০ কোটি টাকা। লেনদেনকৃত শেয়ারের মধ্যে যথাক্রমে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংক শীর্ষ স্থানে রয়েছে। স্কয়ার ফার্মার শেয়ারের দাম চার হাজার ১৬৩ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে চার হাজার ৭৩০ টাকা ৭৫ পয়সা হয়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ার ৭৮৬ টাকা থেকে ৮২৫ টাকা, পাওয়ার গ্রিডের শেয়ার ৫৮২ টাকা থেকে বেড়ে ৫৯২ টাকা, সাউথইস্ট ব্যাংকের ৫১৬ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৫১৯ টাকা ২৫ পয়সা এবং পূবালী ব্যাংকের শেয়ার ১৮৬ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৮১৫ টাকায় লেনদেন হচ্ছে। লেনদেনের দিক দিয়ে এগিয়ে থাকা ইউসিবিএল, শাহজালাল ব্যাংক, ঢাকা ব্যাংক এবং এবি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমআই/১৩৫৭ ঘ.