২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি করপোরেশনের ৩৭৫ কোটি টাকার বাজেট

২০০৭-০৮ অর্থবছরের জন্য ৩৭৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে সিলেট সিটি করপোরেশন। এই বাজেট গত অর্থবছরের ঘোষিত বাজেটের চেয়ে ৪৫ শতাংশ কম। গত অর্থবছরে ঘোষিত বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ৮৮ লক্ষ ৩০ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

সিলেট, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭-০৮ অর্থবছরের জন্য ৩৭৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে সিলেট সিটি করপোরেশন। এই বাজেট গত অর্থবছরের ঘোষিত বাজেটের চেয়ে ৪৫ শতাংশ কম। গত অর্থবছরে ঘোষিত বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ৮৮ লক্ষ ৩০ হাজার টাকা। সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খান এ বাজেট ঘোষণা করেন। এই বাজেটে ৩৭৪ কোটি ৮৫ লাখ টাকার মধ্যে নিজস্বখাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ১১ লাখ টাকা। বাকি টাকা রাজস্ব ও অন্যান্য খাত থেকে আসবে। বাজেটে রাজস্ব খাতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত ও সংস্কার, ড্রেন নির্মাণ ও মেরামত, নগরীর বিভিন্নস্থানে পাঠাগার ও ক্লাব নির্মাণ, জালালাবাদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও সৌন্দর্য বর্ধন প্রকল্প উল্লেখযোগ্য। সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান কারাগারে থাকায় ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খান এবার বাজেট ঘোষণা করলেন। করপোরেশনের ওয়ার্ড কমিশনাররা বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/এমএইচবি/ ২১৪৯ ঘ.