২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসেই জনশক্তি রপ্তানির পরিমাণ সাড়ে তিন লাখ

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানি করেছে। এই সময়ে ৩ লাখ ৪০ হাজার ৮০০ শ্রমিক বিদেশে গেছেন বলে জানিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 04:03 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানি করেছে। এই সময়ে ৩ লাখ ৪০ হাজার ৮০০ শ্রমিক বিদেশে গেছেন বলে জানিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। ২০০৬ সালে বিদেশে বাংলাদেশি শ্রমিক যাওয়ার সংখ্যা থেকে এই সংখ্যা মাত্র ৪০ হাজার কম। ওই বছর ৩ লাখ ৮১ হাজার ৫১৬ শ্রমিককে বিদেশে পাঠানো হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. আব্দুল মালেক মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশা করছি এবছর জনশক্তি রপ্তানির পরিমাণ দ্বিগুণ হবে। ২ জুলাই পর্যন্ত আমরা ৩ লাখ ৪০ হাজার ৮০০ জন শ্রমিককে বিদেশ পাঠিয়েছি।" বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে নির্মাণ কাজ খুব বেড়ে যাওয়ায় এবং দক্ষিন-পূর্ব এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির কারণে জনশক্তি রপ্তানি বেড়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে তৈরি পোশাক রপ্তানিকারকদের পরেই প্রবাসী বাংলাদেশীদের অবস্থান। ২০০৬-০৭ অর্থবছরে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৬০০ কোটি ইউএস ডলার হবে বলে আশা করা হচ্ছে। এটা হবে মোট জিডিপির ৭ শতাংশ। ২০০৬-০৭ অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে রেমিটেন্স প্রবাহ ৫৫৪ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার ইউএস ডলারে দাঁড়িয়েছে যা আগের বছরের একই সময়ে পাঠানো ৩৭ কোটি ২৭ লাখ ৫০ হাজার ইউএস ডলারের তুলনায় ২৫ শতাংশ বেশি। মহাপরিচালক আরও জানান, ২ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে। দক্ষিণ কোরিয়াও ৩ হাজার শ্রমিক নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, "বর্তমানে আমার কাছে জনশক্তি নিতে আগ্রহী এমন ২৫ টি দেশের তালিকা রয়েছে। বাংলাদেশের অদক্ষ শ্রমিকের চাহিদাও বাড়ছে।" ১৯৯৮ থেকে ২০০৫ পর্যন্ত বছর প্রতি জনশক্তি রপ্তানির পরিমাণ তিন লাখের কম ছিল। গত বছর এর পরিমাণ ছিল ৩ লাখ ৮১ হাজার। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পুনরায় জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবার এক মাস পর আব্দুল মালেক তার পর্যক্ষনের কথা জানান। ২০০৩ সাল থেকে দক্ষিন কোরিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে। মালয়েশিয়াও দশ বছরের নিষেথাজ্ঞার পর বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া শুরু করেছে। জুলাই মাস পর্যন্ত ৫০ হাজার শ্রমিক দেশটিতে গেছে। বাংলাদেশ ইনিস্টিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, "এটা খুব ভাল। এর ফলে গ্রামীণ অর্থনীতি এবং উৎপাদন চাঙ্গা হবে কারণ অধিকাংশ শ্রমিকই গ্রামের।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/২১৪৯ ঘ.