ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৬-০৭ অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত সময়ে দেশে রপ্তানি আয় হয়েছে ১০৯৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ০৫ শতাংশ কম। এ সময়ে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১১১৮ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার।
তবে আগের বছরের একই সময়ের চেয়ে এ রপ্তানি আয় ১৬ দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০০৫-০৬ অর্থবছরে ওই সময়ে রপ্তানি আয় ছিল ৯৪১ কোটি ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাসিক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৬-০৭ অর্থ বছরের জুলাই-মে সময়ে উভেন পোশাক, হিমায়িত খাদ্য, প্রকৌশল দ্রব্য, হোম টেক্সটাইল, সিরামিক সামগ্রী, হস্তশিল্প, জুতা, পেট্রোলিয়াম উপজাত, ওষুধসহ অন্যান্য শিল্পজাত পণ্য খাতে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
তবে নিটওয়্যার, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল ফেব্রিক্স, চা, পাটজাত দ্রব্য, কাঁচা পাট, কৃষিজাত পণ্য, বাইসাইকেল এবং ইলেকট্রনিক্স পণ্য খাতে রপ্তানি আয় কমেছে।
মোট রপ্তানিতে আগের বছরের একই সময়ের তুলনায় মূল্য সূচক দশমিক ৭৫ শতাংশ কমলেও পরিমাণগত রপ্তানি শতকরা ১৭ দশমিক ২০ ভাগ বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, প্রাথমিক খাতে রপ্তানি মূল্য সূচক শতকরা ৩ দশমিক ৭৮ ভাগ এবং পরিমাণগত রপ্তানি শতকরা ৪ দশমিক ০১ ভাগ বেড়েছে। আর শিল্পজাত পণ্য খাতে রপ্তানি মূল্য সূচক শতকরা ১ দশমিক ০৯ ভাগ কমলেও পরিমাণগত রপ্তানি বেড়েছে শতকরা ১৮ দশমিক ২৪ ভাগ।
১ জানুয়ারি ২০০৫ থেকে তৈরি পোশাক রপ্তানির কোটা প্রত্যাহার, বিশ্বব্যাপী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার পরও বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েনি বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো দাবি করেছে। ।
তারা আরও বলছে, বিশ্বায়ন মোকাবেলায় প্রতিযোগিতামূলক বাজারে রপ্তানিযোগ্য পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বাজার স
bdnews24