২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির ১৪০১ কোটি টাকার বাজেট ঘোষণা

২০০৭-০৮ অর্থবছরের জন্য ১ হাজার ৪০১ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা সিটি করপোরেশন। এই বাজেট গত অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে ৬৫.৭ শতাংশ বেশি। ২০০৬-০৭ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৮৪৬ কোটি ২১ লাখ টাকা। রোববার দুপুরে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশীর মিলনায়তনে সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বাজেট ঘোষণা করেন। এর আগে ঘোষিত বাজেটের অনুমোদন করা হয়। একই সঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭-০৮ অর্থবছরের জন্য ১ হাজার ৪০১ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা সিটি করপোরেশন। এই বাজেট গত অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে ৬৫.৭ শতাংশ বেশি। ২০০৬-০৭ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৮৪৬ কোটি ২১ লাখ টাকা। রোববার দুপুরে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশীর মিলনায়তনে সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বাজেট ঘোষণা করেন। এর আগে ঘোষিত বাজেটের অনুমোদন করা হয়। একই সঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। মেয়র জানান, সিটি করপোরেশন ১৯৮৮ সালে যে ১২ শতাংশ কর ধার্য করেছিল নতুন বাজেটেও তা বহাল রাখা হয়েছে। নতুন বাজেটের ১ হাজার ৪০১ কোটি ৮৮ লাখ টাকার মধ্যে ৪৭৮ কোটি ৪৫ লাখ টাকা আসবে রাজস্ব খাত থেকে। ১০০ কোটি টাকা সরকারি থোক বরাদ্দ, ১৫০ কোটি টাকা বিশেষ সরকারি অনুদান, সরকারি/বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প ও বেসরকারি বিনিয়োগ থেকে ৬১৯ কোটি ৪৩ লাখ টাকা এবং ৯ কোটি টাকা অন্যান্য খাত থেকে আসবে। এছাড়া বাজটে নতুন অর্থবছরে প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ৪৫ কোটি টাকা। বাজেটে ২৩৮ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে রাজস্ব খাতে। এছাড়া উন্নয়ন খাতে ১০৯৮ কোটি ৯১ লাখ টাকা ও অন্যান্য খাতে ১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতেই মেয়াদ শেষ হওয়ার পরও মেয়রের দায়িত্ব পালনের ব্যাখ্যা দিয়ে সাদেক হোসেক খোকা বলেন, "পরবর্তী নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের আইনগত বাধ্যবাধকতার কারণে আমাকে ও কমিশনারদের দায়িত্ব চালিয়ে যেতে হচ্ছে।" মেয়র তার বক্তব্যে আর্থিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত সমস্যা, ও দক্ষ জনবলের অভাবের কথা জানিয়ে বলেন, "বিপুল জনসংখ্যার ভারে জর্জরিত মহানগরীর অবকাঠামোগত সুবিধা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। যেখানে একটি আধুনিক শহরে নূন্যতম ২৫ ভাগ সড়কপথ থাকা প্রয়োজন সেখানে ঢাকায় রাস্তা রয়েছে মাত্র ছয় ভাগ। তারপরও নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য গত পাঁচ বছর নিরলসভাবে কাজ করে গেছি আমরা।" এবারের বাজেটের অঙ্ক গত বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "রামপুরা-সোনারগাঁও সংযোগ সড়ক প্রকল্প বাতিল হয়ে যাওয়ায় দেড়শ কোটি টাকা কমেছে।" ২০১৫ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা দুই কোটি ছাড়িয়ে যাবে