যশোর, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ২০০৬-০৭ অর্থবছরে বেনাপোল বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে । এ বছর লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৪০০ কোটি টাকা।
বন্দরের যুগ্ম কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৩০ জুন শনিবার পর্যন্ত বন্দরে রাজস্ব আদায় হয়েছে এক হাজার ৩৭৭ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ১১০ কোটি টাকা কম।
চলতিবছর শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি ও সম্পুরক শুল্কহার কম হওয়ায় রাজস্ব আদায় কম হয়েছে বলে তিনি জানান।
শুল্ক কর্মকর্তা মাহবুুব আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড ২০০৬-০৭ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এক হাজার ৫০৮ কোটি টাকা। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কথা বিবেচনা করে লক্ষ্যমাত্রা এক হাজার ৪০০ কোটি টাকা পুনঃর্নির্ধারণ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১২ ঘ.
bdnews24