২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিনের ঊর্ধ্বগতি থামলো শেয়ার বাজারের

টানা দশ দিন চাঙ্গা থাকার পর বুধবার শেয়ার বাজারে লেনদেন ও সূচক দুটোই কমেছে। সকালের দিকে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দুপুরের পর থেকে পতন শুরু হয়। তবে বিক্রির চাপ থাকায় মিউচুয়াল ফান্ড ও কয়েকটি বীমা প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 06:27 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, ২৭ (নফহবংি২৪.পড়স)- টানা দশ দিন চাঙ্গা থাকার পর বুধবার শেয়ার বাজারে লেনদেন ও সূচক দুটোই কমেছে। সকালের দিকে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দুপুরের পর থেকে পতন শুরু হয়। তবে বিক্রির চাপ থাকায় মিউচুয়াল ফান্ড ও কয়েকটি বীমা প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ইকুইটি পার্টনার সিকিউরিটিজের প্রধান সাইফুল ইসলাম বলেন, "গত কয়েকদিন ধরেই বাজার অতিরিক্ত চাঙ্গা বলে মনে হচ্ছে। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের এদিকে খেয়াল রাখা উচিত।" ইমতিয়াজ হুসাইন সিকিউরিটিজের প্রধান ইমতিয়াজ হুসাইন বলেন, "টানা ঊর্ধ্বগতির পর খানিকটা বিরতি বাজারের জন্য ভালোই হয়েছে।" বুধবার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) মোট ১৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার ডিএসইতে ২৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) বুধবার ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪৫ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। বুধবার ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৭.৪৭ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ২১৩১ দশমিক ৭৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৭ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমে ১৭৫৩ দশমিক ২৯ পয়েন্ট হয়। আকর্ষণীয় ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ কমে ১৮৭২ দশমিক ৭৯ পয়েন্ট হয়। সিএসইতে সব শেয়ার সূচক ছিল নিম্নমুখী। বুধবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির মোট লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। তাদের শেয়ারের দাম দশমিক ৭২ শতাংশ কমে ৫৮২ টাকা ৭৫ পয়সা হয়েছে। লভ্যাংশ তুলে নেওয়ার কারণে সাউথ ইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম কমেছে। তবে ৩৩ কোটি ৬৫ লাখ টাকার সরকারি ট্রেজারি বন্ড পাওয়ায় পুবালী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৯১ শতাংশ বেড়ে ৪৮৫ টাকা ৭৫ পয়সা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ার ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৭৫১ টাকা ৭৫ পয়সা হয়েছে। শাহজালার ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১০ শতাংশ কমে ২৩৫ টাকা ২৫ পয়সা হয়।প পূবালী ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৭৫১ টাকা ৭৫ পয়সা হয়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল জিকিউ বল পেন, কর্ণফুলী ইনসুরেন্স এবং প্রগতি লাইফ ইনসুরেন্স। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল পিপলস্ ইনসুরেন্স, সন্ধানী ইনসুরেন্স এবং ইস্টার্ন ইনসুরেন্স। দিনশেষে ডিএসইতে ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত ছিল ৩০ টির দাম। সিএসইতে ২৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৩ টির দাম কমেছে এবং ১৩ টির দাম অপরিবর্তিত ছিল। নফহবংি২৪.পড়স/এসপি/টিএইচ/জেকে/০০১২ ঘ.