ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঋণ গ্রহিতাদের বকেয়া টাকা পরিশোধের সুযোগ দিতে আগামী ২৯ ও ৩০ জুন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ঢাকা জোনাল অফিসসহ সারা দেশের সব কার্যালয় খোলা রাখা হবে।
ওই দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঋণ গ্রহিতাদের বকেয়া টাকা নেওয়া হবে। বুধবার বিএইচবিএফসি এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
যেসব ঋণ গ্রহিতা ৩০ জুনের মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হবেন, তাদের নাম ঠিকানা পত্রিকায় প্রকাশ করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/জেকে/১৬১২ ঘ.
bdnews24