২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই সভাপতি পদে বিজিএমইএ--র প্রার্থী আনিসুল হক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনে সভাপতি পদে বিজিএমইএ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফার ডটকম)-- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনে সভাপতি পদে বিজিএমইএ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আনিসুল হক। বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ কমপ্লেক্সে এক মিলাদ মাহফিল অনুষ্ঠানে তার নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। আনিসুল হক বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি ও মোহাম্মদী গ্র"পের চেয়ারম্যান। এফবিসিসিআই--র নির্বাচন আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিলে মোনাজাতের আগে আনিসুল হক বলেন, "সবাই বলছে এফবিসিসিআই এর নেতৃত্বে পরিবর্তন আসা দরকার। আমরা মনে করি এফবিসিসিআই অনেক করেছে। তবে আরও অনেক কিছু করা উচিত ছিল। হাত দেওয়ার মতো আরো অনেক এজেন্ডা ছিল।" সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার সহযোগিতা চেয়ে বলেন, নির্বাচিত হলে এফবিসিসিআইকে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করতে কাজ করবেন। এফবিসিসিআই আর কী কী এজেন্ডা নিয়ে কাজ করতে পারতো